• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই : আমীর খসরু

সময় ডট নিউজ ডেস্ক ০৫ মার্চ, ২০২৫ ০৩:২৮ পিএম

শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার শেখ হাসিনাসহ আওয়ামী স্বৈরাচারী সরকারের বিচারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (৫ মার্চ) দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ শিপ ব্রেকার অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে জাহাজ পুনর্ব্যবহারের চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক এক গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে এ মন্তব্য করেন আমীর খসরু।

তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার শেখ হাসিনাসহ আওয়ামী স্বৈরাচারী সরকারের বিচারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

আরেক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, নিজস্ব প্রস্তাব বাস্তবায়ন করতেই হবে এমন মনোভাব শেখ হাসিনার স্বৈরাচারকে মনে করিয়ে দেয়।

এর আগে, গোলটেবিল বৈঠকে খসরু বলেন, দূষণের দোহাই দিয়ে শিপ ব্রেকারের মতো শিল্পকে শুধু মনিটরিং করা হচ্ছে, সাহায্য করা ভুলে গেছে সরকার। এ শিল্পকে বাধাগ্রস্ত না করে সুবিধা দেয়ার অনুরোধ করছি সরকারকে।

তিনি বলেন, বাংলাদেশ অতি নিয়ন্ত্রণের দেশ হয়ে গেছে। মানুষ শিল্প কারখানা দিতে পারছে না। সরকার ওয়াচডগের ভূমিকা পালন করবে।

আমরা যদি জনগণের ভোটে সরকার গঠন করতে পারি তবে, সব ট্রেড সংগঠনগুলো সেলফ রেগুলেট করবে।

এ সময় রাজনীতির সঙ্গে দেশের অর্থনীতি ধ্বংস হয়েছে, সমাজের নীতি-নৈতিকতাও ধ্বংস হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির এ নেতা।