হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ হাসিনার, যা বোঝালেন আসিফ নজরুল
জুলাই-আগস্ট গণহত্যায় শেখ হাসিনার একটি অডিও কল সম্প্রতি ভাইরাল হয়েছে। এ বিষয়ে এবার কথা বলেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
জুলাই-আগস্ট গণহত্যায় শেখ হাসিনার একটি অডিও কল সম্প্রতি ভাইরাল হয়েছে। এ বিষয়ে এবার কথা বলেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
চলমান ভোটার হালনাগাদ কার্যক্রম শেষ হবে আগামী ১১ এপ্রিল। হালনাগাদ কার্যক্রম শেষ হওয়ার পরই ১২ এপ্রিল থেকে স্থগিত থাকা স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি টিনশেডের বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ রুপালি (২০) নামের এক নারীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ জনে।
মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশুটির সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিটিআরসি কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদ তাড়িয়েছি আবার মুসিবত আনার জন্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, কোনো কোনো রাজনৈতিক দল মুসিবত হয়ে আসার চেষ্টা করছে।
সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাগুলোর সঙ্গে জড়িত অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে এবং কঠোর শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সিরিয়ার সরকারি বাহিনীর সঙ্গে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৬ মার্চ) শুরু হওয়া এই সংঘর্ষে নিহতদের মধ্যে ৭৪৫ জন বেসামরিক নাগরিক, ১২৫ জন সিরিয়ার নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ১৪৮ জন বাশার আল-আসাদের অনুগত যোদ্ধা।
ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইয়েমেনের হুথি গোষ্ঠীর দেওয়া আল্টিমেটামকে স্বাগত জানিয়েছে, যেখানে ইসরাইলকে গাজায় মানবিক সহায়তা প্রবেশের জন্য চার দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে জানিয়ে আবহাওয়া অফিস বলছে, ঢাকাসহ দুই বিভাগে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
বাংলাদেশে সরকার পরিবর্তনের ফলে ভারতের সাথে ঢাকার সম্পর্কের পরিবর্তন আসতে পারে বলে মন্তব্য করেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেছেন, বাংলাদেশ ও ভারতের সামরিক বাহিনীর মধ্যে সামরিক সম্পর্ক খুবই শক্তিশালী এবং উভয় দেশের সামরিক বাহিনী নিয়মিতভাবে নোট বিনিময় করে থাকে।