• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

নারায়ণগঞ্জে আগুনের ঘটনায় আরও একজনের মৃত্যু, নিহত বেড়ে ৩

সময় ডট নিউজ ডেস্ক ০৯ মার্চ, ২০২৫ ১১:৪৪ এএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি টিনশেডের বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ রুপালি (২০) নামের এক নারীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ জনে।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি টিনশেডের বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ রুপালি (২০) নামের এক নারীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ জনে।

রোববার (৯ মার্চ) সকাল ৬ টার দিকে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন, বার্ণ ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান। তিনি বলেন, রুপালীর শরীরের ৩৪ শতাংশ দগ্ধ হয়েছিল।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ঝগড়াচর গ্রামের বিল্লাল মিয়ার মেয়ে সোহাগের স্ত্রী রুপালি। 

এর আগে, গতকাল শনিবার ১৮ মাস বয়সী তার মেয়ে সুমাইয়ার মৃত্যু হয়। 

উল্লেখ্য, গত সোমবার (৩ মার্চ) গভীর রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল চেয়ারম্যান বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। পরে দগ্ধদেরকে উদ্ধার করে বার্ণ ইনিস্টিউটে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন, হান্নান (৪০), সোহাগ (২৩), সাব্বির (১২), সুমাইয়া (এক বছর ছয় মাস), রুপালি (২০), সামিয়া (১০), জান্নাত (৪) ও নুরজাহান লাকি (৩০)। 

এদের মধ্যে হান্নান, সুমাইয়া, রুপালির মৃত্যু হয়েছে। দগ্ধ বাকিদের অনেকেরই অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান।