• মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬
logo

সর্বশেষ সব খবর

কোরআনের শিক্ষা বাস্তবায়নে নারীর প্রতি সহিংসতা রোধ করা সম্ভব

০৮ মার্চ,২০২৫ ০৮:৫৯ পিএম

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, কোরআনের শিক্ষা বাস্তবায়নের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা রোধ করা সম্ভব। শনিবার (৮ মার্চ) বিকেলে রাজধানীর অফিসার্স ক্লাব মিলনায়তনে বৃহত্তর ময়মনসিংহ যুব সমিতি ঢাকা আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৪-২৫ এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সুসম্পর্ক চায় ভারত : রাজনাথ সিং

০৮ মার্চ,২০২৫ ০৮:৫২ পিএম

বাংলাদেশের সঙ্গে ভারত সবসময় সুসম্পর্ক রক্ষা করতে চায় বলে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার দেশটির বার্তা সংস্থা ইন্দো-এশীয় নিউজ সার্ভিসকে (আইএএনএস) দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেছেন, ভারত সবসময় প্রতিবেশীদের সঙ্গে শক্তিশালী সুসম্পর্ক বজায় রাখতে চায় এবং বাংলাদেশও এর ব্যতিক্রম নয়।

রাজশাহীতে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

০৮ মার্চ,২০২৫ ০৮:৪১ পিএম

রাজশাহীতে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার (৮ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে পবা উপজেলার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের হরিপুর কালুর ডাইং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফের কমলো সোনার দাম

০৮ মার্চ,২০২৫ ০৮:৩৪ পিএম

তিন দফা কমানোর পর গত ৫ মার্চ দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। তবে এর তিন দিনের মাথায় ফের সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে সংস্থাটি।

সিরিয়ায় সংঘর্ষে আসাদপন্থি গোষ্ঠীর ৩৪০ সদস্য নিহত

০৮ মার্চ,২০২৫ ০৮:০৮ পিএম

সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দেশটির ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদপন্থি আলাউইত সম্প্রদায়ের ৩৪০ জনের বেশি বেসামরিক সদস্য নিহত হয়েছেন। দেশটিতে গত কয়েক দিনের সংঘর্ষে আলাউইত সম্প্রদায়ের সদস্যদের প্রাণহানির এই ঘটনা ঘটেছে বলে শনিবার যুক্তরাজ্যভিত্তিক সিরীয় পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে।

সাংবাদিকদের জন্য নিরাপদ ও স্বাধীন পরিবেশ জরুরি : কাদের গনি চৌধুরী

০৮ মার্চ,২০২৫ ০৮:০৪ পিএম

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, স্বাধীন সাংবাদিকতা গণতন্ত্রের মূল স্তম্ভ হলেও, এটি এখন বহুমাত্রিক চ্যালেঞ্জের মুখোমুখি। রাজনৈতিক, অর্থনৈতিক, আইনি ও ক্ষমতামুখী সাংবাদিকতা সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে বড্ড অন্তরায় সৃষ্টি করছে। সাংবাদিকদের জন্য একটি নিরাপদ ও স্বাধীন পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি।

ইউক্রেনে হামলা বাড়ালেও ট্রাম্প নিশ্চিত পুতিন শান্তি চান

০৮ মার্চ,২০২৫ ০৭:২৭ পিএম

ইউক্রেনকে লক্ষ্য করে রাশিয়ার সর্বসাম্প্রতিক বিমান হামলা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মোটেই আশাহত করছে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এখনও ব্যাপকভাবে আশাবাদী যে শিগিগরই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে পারবেন তিনি।

মিয়ানমারে নির্বাচন কবে, জানাল জান্তা সরকার

০৮ মার্চ,২০২৫ ০৭:১৫ পিএম

মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লেইং বলেছেন, দেশে চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জানুয়ারিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলে নেওয়ার পর দেশটিতে প্রথম নির্বাচন অনুষ্ঠানের এই সময় ঘোষণা দিয়েছেন তিনি।

শিশু ‘ধর্ষণের’ ঘটনায় তিন দিন পর মামলা, সব আসামি গ্রেপ্তার

০৮ মার্চ,২০২৫ ০৬:৪৯ পিএম

মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া আট বছরের শিশুকে ধর্ষণের ঘটনার তিন দিন পর চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।