• মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬
logo

সর্বশেষ সব খবর

গাজায় ড্রোন হামলায় নিহত ৩ ফিলিস্তিনি

০৯ মার্চ,২০২৫ ০৮:০৮ এএম

গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন। যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েল প্রায় প্রতিদিনই গাজায় হামলা চালাচ্ছে এবং এতে ঘটছে হতাহতের ঘটনাও।

ভোমরা স্থলবন্দরে রাজস্ব আয় বেড়েছে ৩০ শতাংশ

০৯ মার্চ,২০২৫ ০৮:০২ এএম

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে চলতি অর্থবছরে পণ্য আমদানি কমলেও রাজস্ব আয় বেড়েছে প্রায় ৩০ শতাংশ। গত অর্থবছরের প্রথম আট মাসের তুলনায় এবার রাজস্ব বেড়েছে ২৪৩ কোটি ২৬ লাখ টাকা।

জোড়া গোলে একই দিনে অনেক কীর্তি সালাহর

০৯ মার্চ,২০২৫ ০৭:৫৮ এএম

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তোলাটা অনেকটাই নিশ্চিত করে ফেলেছে লিভারপুল। গতকাল শনিবার (৮ মার্চ) সাউদাম্পটনকে ৩-১ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান ১৬ পয়েন্টে নিয়ে গেছে আর্নে স্লটের দল। ২৯ ম্যাচে ৭০ পয়েন্ট লিভারপুলের। দুই ম্যাচ কম খেলা আর্সেনাল ৫৪ পয়েন্ট নিয়ে দুইয়ে।

চাঁদপুরে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৬

০৯ মার্চ,২০২৫ ০৭:৪৩ এএম

চাঁদপুরে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ছয় সদস্য দগ্ধ হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত চারজনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শনিবার (৮ মার্চ) দিবাগত রাতে পৌরশহরের কোড়ালিয়া এলাকার একটি বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

ধর্ষণের বিচার দাবিতে মধ্যরাতে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

০৯ মার্চ,২০২৫ ০৭:৩৫ এএম

ধর্ষণের দ্রুত বিচার ও দোষীদের গ্রেপ্তার দাবিতে মধ্যরাতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি

০৯ মার্চ,২০২৫ ০৭:১১ এএম

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। মাগুরার ৮ বছরের শিশু আসিয়াসহ অসংখ্য ধর্ষণ, নারী নিপীড়নের ঘটনায় ব্যর্থতার জেরে তার পদত্যগের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

এশিয়ায় সবচেয়ে বেশি বাল্যবিবাহের শিকার বাংলাদেশের কিশোরীরা

০৮ মার্চ,২০২৫ ০৯:৪৬ পিএম

বাংলাদেশে কিশোরী মেয়েদের অগ্রগতির গতি ধীর বলে মত দেওয়া হয়েছে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রকাশিত ইউনিসেফ, প্ল্যান ইন্টারন্যাশনাল ও ইউএন উইমেনের এক প্রতিবেদনে। ‘গার্লস গোলস: হোয়াট হ্যাজ চেঞ্জড ফর গার্লস? অ্যাডোলেসেন্ট গার্লস রাইটস ওভার ৩০ ইয়ার্স’ শীর্ষক প্রতিবেদনটিতে কিশোরী মেয়েদের ক্ষমতায়নে বিনিয়োগ ও নীতি পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

ইউক্রেনে রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, নিহত ১৪

০৮ মার্চ,২০২৫ ০৯:৩৮ পিএম

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোবরোপিলিয়া ও খারকিভ অঞ্চলে রাতভর রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১৪ জন নিহত ও ৩৭ জন আহত হয়েছেন। তাদের দোবরোপিলিয়াতেই পাঁচ ৭ শিশুসহ ১১ জন নিহত হন; আহত হন ৩০ জন।

সমন্বয়ক পরিচয়ে অন্যায় করলে ব্যবস্থা নেওয়ার অনুরোধ হাসনাতের

০৮ মার্চ,২০২৫ ০৯:১৮ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা শুরু থেকেই বলে আসছি যে সমন্বয়ক পরিচয়ে এই ভূখণ্ডে কোনো বিশেষ সুবিধার দাবি করতে পারে সেটি এমন নয়। বরং সেই আন্দোলনে যারা সমন্বয়দের ভূমিকা পালন করেছে, আন্দোলনকে চূড়ান্ত একটি পর্যায়ের মধ্যে নিয়ে গেছে।

ধর্ষকের প্রকাশ্যে ফাঁসির দাবিতে ঢাবিতে বিক্ষোভ মিছিল

০৮ মার্চ,২০২৫ ০৯:০৪ পিএম

ধর্ষকের প্রকাশ্যে ফাঁসির দাবি জানিয়ে মশাল মিছিল ও বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের শিক্ষার্থীরা।