• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

ঢাকাসহ দুই বিভাগে বৃষ্টির আভাস

সময় ডট নিউজ ডেস্ক ০৯ মার্চ, ২০২৫ ০৯:৫১ এএম

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে জানিয়ে আবহাওয়া অফিস বলছে, ঢাকাসহ দুই বিভাগে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে জানিয়ে আবহাওয়া অফিস বলছে, ঢাকাসহ দুই বিভাগে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেইসঙ্গে সারা দেশে বাড়তে পারে তাপমাত্রা।

আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার (৯ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দুয়েক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ সময় দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

 বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে দেশের উত্তরপূর্বাঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।