• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

গাজায় ত্রাণ প্রবেশের জন্য হুথিদের আল্টিমেটাম

আন্তর্জাতিক ডেস্ক ০৯ মার্চ, ২০২৫ ০৯:৫৬ এএম

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইয়েমেনের হুথি গোষ্ঠীর দেওয়া আল্টিমেটামকে স্বাগত জানিয়েছে, যেখানে ইসরাইলকে গাজায় মানবিক সহায়তা প্রবেশের জন্য চার দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইয়েমেনের হুথি গোষ্ঠীর দেওয়া আল্টিমেটামকে স্বাগত জানিয়েছে, যেখানে ইসরাইলকে গাজায় মানবিক সহায়তা প্রবেশের জন্য চার দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। 

শনিবার (৯ মার্চ) আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।  

এক বিবৃতিতে হামাস ইসরাইলি বাহিনীর ‘অনাহারে হত্যার অপরাধ’ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।  

শুক্রবার (৮ মার্চ) হুতি নেতা আব্দুল মালিক আল-হুথি ইসরাইলকে সতর্ক করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে গাজায় ত্রাণ প্রবেশ করতে না দিলে তারা ইসরাইলের বিরুদ্ধে পুনরায় নৌ-অভিযান শুরু করবে। হুথি-নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।