• বৃহস্পতিবার ১২ মার্চ, ২০২৬
logo

সর্বশেষ সব খবর

বাংলাদেশসহ তিন দেশে উন্নয়ন সহায়তা বন্ধ করছে সুইজারল্যান্ড

৩০ জানুয়ারী,২০২৫ ০৩:৪৯ পিএম

বাজেটে প্রত্যাশিত বরাদ্দ না মেলায় বাংলাদেশ-সহ তিনটি দেশে নিজেদের উন্নয়ন সহায়তা কর্মসূচি বন্ধ ঘোষণা করেছে সুইজারল্যান্ড। দেশটির সরকার গত ডিসেম্বরে সংসদে বিদেশি সহায়তা কর্মসূচির জন্য যে তহবিল বরাদ্দ চেয়েছিল, তার তুলনায় কম বরাদ্দ পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার সুইজারল্যান্ডের স্থানীয় সংবাদমাধ্যম সুইস ইনফোর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গাজীপুরে মোজা কারখানার আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

৩০ জানুয়ারী,২০২৫ ০৩:৪৮ পিএম

গাজীপুর সদর উপজেলার মনিপুর এলাকায় একটি মোজার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাচঁটি ইউনিট। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ যোগ দেবেন মির্জা ফখরুল ও আমির খসরু

৩০ জানুয়ারী,২০২৫ ০৩:৩৭ পিএম

যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন বিএনপির অন্যতম দুই শীর্ষ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমির খসরু মাহমুদ চৌধুরী।

৫৮তম বিশ্ব ইজতেমা শুরু শুক্রবার

৩০ জানুয়ারী,২০২৫ ০৩:০০ পিএম

৫৮তম বিশ্ব ইজতেমা শুরু হতে যাচ্ছে শুক্রবার (৩১ জানুয়ারি) । ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। ইজতেমার প্রথম পর্ব ৩১ জানুয়ারি শুক্রবার শুরু হয়ে শেষ হবে ২ ফেব্রুয়ারি।

আইনশৃঙ্খলা বাহিনী সরকারের লাঠিয়াল হয়ে কাজ করছে : রিজভী

৩০ জানুয়ারী,২০২৫ ০৩:০০ পিএম

আইনশৃঙ্খলা বাহিনী সরকারের লাঠিয়াল হয়ে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আহনাফের মতো ছেলেকে যারা গুলি করেছে, তাদের আত্মা রক্তপিপাসু নেকড়ের আত্মা।

দুপুরে ঘুমানোর উপকারিতা

৩০ জানুয়ারী,২০২৫ ০২:৫৫ পিএম

দুপুরে ঘুমানোর অনেক সুবিধা এবং কিছু সতর্কতাও রয়েছে। এটি ব্যক্তির বয়স, জীবনধারা, এবং স্বাস্থ্য অবস্থার উপর নির্ভর করে উপকারী বা অপ্রয়োজনীয় হতে পারে।

বিচারপতি শাহেদ নূরউদ্দিনের পদত্যাগ

৩০ জানুয়ারী,২০২৫ ০২:৪৮ পিএম

ফ্যাসিবাদী সরকারের সহযোগী হওয়ার অভিযোগে ছুটিতে পাঠানো হাইকোর্টের বিচারপতি শাহেদ নূরউদ্দিন রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন।

বাড়ল আয়কর রিটার্ন দাখিলের সময়

৩০ জানুয়ারী,২০২৫ ০২:৩৫ পিএম

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আবারও বাড়ানো হয়েছে। দাখিল করার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ ফেব্রুয়ারি। অন্যদিকে পৃথক আদেশে কোম্পানি করদাতাদের রিটার্ন দাখিলের সময় ১৫ ফেব্রুয়ারি থেকে বৃদ্ধি করে ১৬ মার্চ করা হয়েছে। ব্যবসায়ী ও পেশাজীবীদের দাবি বিবেচনায় নিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এ বিষয়ে পৃথক নির্দেশনা জারি করা হয়েছে বলে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল-আমিন শেখ নিশ্চিত করেছেন।

ভোটারদের আস্থা ফেরাতে বলেছে ইইউ : ইসি সচিব

৩০ জানুয়ারী,২০২৫ ০১:৪৭ পিএম

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, ভোটারদের আস্থা ফেরানোর কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সভার আগে সফররত ইইউ গণতন্ত্র বিশেষজ্ঞ মাইকেল লিডর সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসি সচিব ও মাইকেল লিডর। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ওনারা দুই সপ্তাহ ধরে দেশে বিভিন্ন অংশীজনের সঙ্গে কথা বলেছেন।

নিজের কাছে প্রশ্ন করলেন পরীমনি

৩০ জানুয়ারী,২০২৫ ০১:৪৬ পিএম

ফেসবুক স্ট্যাটাসে পরীমণি লিখেছেন, আজ কোনো এক কারণে নিজেকে নিজের মতো করে অনেকগুলো প্রশ্ন করতে ইচ্ছে করলো আমার। নিজের সাথে কথোপকথন হলো খুব। নিজেকে আক্রমণাত্মক প্রশ্ন করলাম সবগুলোই।