• বৃহস্পতিবার ১২ মার্চ, ২০২৬
logo

সর্বশেষ সব খবর

২০২৪ সালে জাপানে আত্মহত্যা করেছে ৫২৭ স্কুলশিক্ষার্থী

৩০ জানুয়ারী,২০২৫ ০১:৩৮ পিএম

গত বছর ২০২৪ সালে রেকর্ড সংখ্যক স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেছে জাপানে। তবে সার্বিকভাবে ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে দেশটিতে আত্মহত্যা হ্রাস পেয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) এক বিবৃতিতে জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৪ সালে বছরজুড়ে দেশটিতে আত্মহত্যা করেছে ৫২৭ জন স্কুলশিক্ষার্থী। এর আগে কোনো এক বছরে এত সংখ্যক স্কুলশিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেনি। ২০২৩ সালেও অবশ্য রেকর্ডসংখ্যক স্কুলশিক্ষার্থীর আত্মহত্যা দেখেছিল জাপান, তবে ২০২৪ সালে আত্মহত্যা করা শিক্ষার্থীর সংখ্যা তার চেয়েও বেশি। ২০২৩ সালে জাপানে আত্মহত্যা করেছিল ৫১৩ জন শিক্ষার্থী।

গ্রামে দারিদ্র্যের হার ২০ শতাংশের বেশি

৩০ জানুয়ারী,২০২৫ ০১:২২ পিএম

দেশের ১৯.২ শতাংশ মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। এর মধ্যে শহরে দারিদ্র্যের হার সাড়ে ১৬ শতাংশ হলেও, গ্রামে সে হার ২০ শতাংশের বেশি বলে জানিয়েছে সংস্থটি। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাজধানীর বিআইসিসি সম্মেলন কক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পোভার্টি অ্যান্ড লাইভলিহুড স্ট্যাটিসটিকস সেল-এর তৈরি করা প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়।

এবারের বই মেলা হবে পলিথিনমুক্ত : বাংলা একাডেমি

৩০ জানুয়ারী,২০২৫ ০১:১৭ পিএম

আগামী ১ ফেব্রুয়ারি (শনিবার) শুরু হচ্ছে অমর একুশে বই মেলা। আর এবারের বই মেলে হবে পলিথিনমুক্ত- এমনটাই ঘোষণা দিয়েছে আয়োজক বাংলা একাডেমি। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) অমর একুশে বইমেলা ২০২৫ উপলক্ষ্যে বাংলা একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানানো হয়। সংবাদ সম্মেলনে অমর একুশে বইমেলা ২০২৫ পরিচালনা কমিটির সদস্য সচিব ড. সরকার আমিন বলেন, এবারের অমর একুশে বইমেলার আয়োজনকে পরিবেশ সুরক্ষা সচেতন এবং জিরো ওয়েস্ট বইমেলায় পরিণত করার সিদ্ধান্ত দেওয়া হয়েছে।

ঢাকাসহ চার বিভাগে বৃষ্টির আভাস

৩০ জানুয়ারী,২০২৫ ০১:০৮ পিএম

আগামী ২৪ ঘণ্টায় ঢাকাসহ চার বিভাগে গুঁড়িগুঁড়ি বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় কুমিল্লা অঞ্চলসহ ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি/গুঁড়িগুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সড়ক অবরোধ

৩০ জানুয়ারী,২০২৫ ১২:৪৫ পিএম

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিসহ সাত দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। এর আগে বুধবার (২৯ জানুয়ারি) বিকেল ৫টার পর থেকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আমরণ অনশন’ ব্যানারে তারা আমরণ অনশন শুরু করেন। এসময় শিক্ষার্থীরা ৭ দফা দাবি জানান।

চ্যাম্পিয়ন্স লিগে এক দিনে তিন হ্যাটট্রিক

৩০ জানুয়ারী,২০২৫ ১২:৩৪ পিএম

নতুন নিয়মে শুরু হওয়া চ্যাম্পিয়ন্স লিগের অষ্টম রাউন্ডে একই দিনে একই সময়ে মাঠে নেমেছিল অংশগ্রহণকারী ৩৬ দল। একই সময়ে ইউরোপজুড়ে ১৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এই ১৮ ম্যাচে মোট তিনজন খেলোয়াড় হ্যাটট্রিক করে রাতটা নিজেদের কড়ে নিয়েছেন। তাদের হ্যাটট্রিকে দলও জয় পেয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে। বুধবার (২৯ জানুয়ারি) চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের শেষ রাউন্ডের খেলায় হ্যাটট্রিক করেছেন ইন্টার মিলানের আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজ।

যখনই কিছু নিয়ে উত্তেজিত হই, তখনই সেটা ফসকে যায় : ফারিয়া

৩০ জানুয়ারী,২০২৫ ১২:১৫ পিএম

সম্প্রতি কিছু ঘটনার উদাহরণ টেনে ধরে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া। এই অভিনেত্রী লিখেছেন- একজন ঘনিষ্ঠ বন্ধুর বিয়ের অনুষ্ঠান নিয়ে কতই না উচ্ছ্বাসিত ছিলাম। আজ তার হলুদ অনুষ্ঠান। বিশেষ দিনটির জন্য একটি লেহেঙ্গাও বানানো হয়েছিল। দিন গুনছিলাম সেই আনন্দঘন মুহূর্তের জন্য। কিন্তু হঠাৎ রাতের মাঝেই শরীর কাঁপতে শুরু করল। ভোরে উঠে দেখি, ফ্লুতে কাবু হয়ে বিছানা থেকে উঠতেই পারছি না। এখন তো জানিই না বিয়ের অনুষ্ঠানে যেতে পারব কি না।

মাদক মামলায় সম্রাটের বিচার শুরু

৩০ জানুয়ারী,২০২৫ ১২:০৬ পিএম

রাজধানীর রমনা থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মাধ্যমে এ মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু হলো। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমান মজুমদার আসামির অব্যাহতির আবেদন নাকচ করে এ আদেশ দেন।

কুড়িগ্রামে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস

৩০ জানুয়ারী,২০২৫ ১২:০৪ পিএম

কুয়াশা ও কনকনে ঠান্ডায় বেড়েছে কুড়িগ্রামে শীতের তীব্রতা। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। জানা গেছে, কুয়াশার ঘনত্ব বেশি হওয়ায় যানবাহনগুলোকে দিনের বেলায় ও হেডলাইট জ্বালিয়ে যাতায়াত করতে হচ্ছে। খেটে-খাওয়া মানুষরা কাজে যেতে না পায়ায় মানবেতর জীবনযাপন করছে।

কাল থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা

৩০ জানুয়ারী,২০২৫ ১১:৫৫ এএম

টঙ্গীর তুরাগ তীরে আগামীকাল শুক্রবার (৩১ জানুয়ারি) থেকে শুরু হবে বিশ্ব ইজতেমা। শুক্রবার বাদ ফজর আম বয়ানের মাধ্যমে শুরু হবে বিশ্ব ইজতেমার ৫৮তম আয়োজন।