• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

‘শেখ হাসিনার প্রেতাত্মারা সুযোগ বুঝে কোপ দেয়ার অপেক্ষায়’

সময় ডট নিউজ ডেস্ক ২৬ ফেব্রুয়ারী, ২০২৫ ০৫:৩১ পিএম

শেখ হাসিনার প্রেতাত্মারা সুযোগ বুঝে কোপ দেয়ার অপেক্ষায় আছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। ফারুক বলেন, আওয়ামী প্রেতাত্মাদের চক্র সক্রিয়, তারা বিএনপি নেতাদের সমালোচনায় ব্যস্ত।

শেখ হাসিনার প্রেতাত্মারা সুযোগ বুঝে কোপ দেয়ার অপেক্ষায় আছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ হলে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি।

ফারুক বলেন, আওয়ামী প্রেতাত্মাদের চক্র সক্রিয়, তারা বিএনপি নেতাদের সমালোচনায় ব্যস্ত। 

নির্বাচন নিয়ে তিনি বলেন, সংকট সৃষ্টি করে নির্বাচন বিলম্বিত করা যাবে না। সরকার জনগণের ভাষা বুঝতে পারলে সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করবে না। যদি করে তাহলে সরকারের ওপর মানুষের আস্থা কমবে। যতটুকু সংস্কার প্রয়োজন, করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন।

দেশে চলমান ডেভিল হান্ট নিয়ে বিএনপির চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, ডেভিল হান্টে বড় অপরাধীদের ধরুন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিন্ডিকেটকে ধরুন।