• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

মির্জা ফখরুলের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সময় ডট নিউজ ডেস্ক ২৬ ফেব্রুয়ারী, ২০২৫ ০৫:৩৩ পিএম

বাংলাদেশে নিযুক্ত ফ্রান্স রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩ টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বাংলাদেশে নিযুক্ত ফ্রান্স রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩ টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

শায়রুল কবির খান বলেন, বিএনপির মহাসচিবের সঙ্গে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই ও রাজনৈতিক উপদেষ্টা ক্রিশ্চিয়ান বেক সাক্ষাৎ করেছেন। এসময় মির্জা ফখরুলের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।