• মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬
logo

বাংলাদেশ ক্যাটিগারি

চাকরিচ্যুত পুলিশদের ফের নতুুন কর্মসূচি ঘোষণা

৩০ জানুয়ারী,২০২৫ ০৪:৩৯ পিএম

ফের নতুন কর্মসূচি ঘোষণা করেছেন আওয়ামী সরকারের শাসনামলে পুলিশের চাকরিচ্যুত সদস্যরা। চাকরিতে পুনর্বহালের দাবি আদায়ে রোববার (২ ফেব্রুয়ারি) সকালে সচিবালের সামনে অবস্থান নেবেন তারা।

ঢাকায় ট্রাম্পের বিজনেস পার্টনার জেনট্রি

৩০ জানুয়ারী,২০২৫ ০৩:৫৩ পিএম

সংক্ষিপ্ত সফরে ইসলামাবাদ হয়ে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারিবারিক ব্যবসায়িক অংশীদার (বিজনেস পার্টনার) হিসেবে পরিচিত জেনট্রি বিচ। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে ব্যক্তিগত উড়োজাহাজে জেনট্রির ঢাকায় আসেন। জানা যায়, জেনট্রি বিচ একদিনের সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছেন। এই সফরে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন।

গাজীপুরে মোজা কারখানার আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

৩০ জানুয়ারী,২০২৫ ০৩:৪৮ পিএম

গাজীপুর সদর উপজেলার মনিপুর এলাকায় একটি মোজার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাচঁটি ইউনিট। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভোটারদের আস্থা ফেরাতে বলেছে ইইউ : ইসি সচিব

৩০ জানুয়ারী,২০২৫ ০১:৪৭ পিএম

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, ভোটারদের আস্থা ফেরানোর কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সভার আগে সফররত ইইউ গণতন্ত্র বিশেষজ্ঞ মাইকেল লিডর সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসি সচিব ও মাইকেল লিডর। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ওনারা দুই সপ্তাহ ধরে দেশে বিভিন্ন অংশীজনের সঙ্গে কথা বলেছেন।

গ্রামে দারিদ্র্যের হার ২০ শতাংশের বেশি

৩০ জানুয়ারী,২০২৫ ০১:২২ পিএম

দেশের ১৯.২ শতাংশ মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। এর মধ্যে শহরে দারিদ্র্যের হার সাড়ে ১৬ শতাংশ হলেও, গ্রামে সে হার ২০ শতাংশের বেশি বলে জানিয়েছে সংস্থটি। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাজধানীর বিআইসিসি সম্মেলন কক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পোভার্টি অ্যান্ড লাইভলিহুড স্ট্যাটিসটিকস সেল-এর তৈরি করা প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়।

এবারের বই মেলা হবে পলিথিনমুক্ত : বাংলা একাডেমি

৩০ জানুয়ারী,২০২৫ ০১:১৭ পিএম

আগামী ১ ফেব্রুয়ারি (শনিবার) শুরু হচ্ছে অমর একুশে বই মেলা। আর এবারের বই মেলে হবে পলিথিনমুক্ত- এমনটাই ঘোষণা দিয়েছে আয়োজক বাংলা একাডেমি। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) অমর একুশে বইমেলা ২০২৫ উপলক্ষ্যে বাংলা একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানানো হয়। সংবাদ সম্মেলনে অমর একুশে বইমেলা ২০২৫ পরিচালনা কমিটির সদস্য সচিব ড. সরকার আমিন বলেন, এবারের অমর একুশে বইমেলার আয়োজনকে পরিবেশ সুরক্ষা সচেতন এবং জিরো ওয়েস্ট বইমেলায় পরিণত করার সিদ্ধান্ত দেওয়া হয়েছে।

‘সাংবাদিকদের বিদ্যমান অ্যাক্রিডিটেশন কার্ড রিভিউ করা হবে’

২৯ জানুয়ারী,২০২৫ ০৬:২৬ পিএম

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, সাংবাদিকদের বিদ্যমান অ্যাক্রিডিটেশন কার্ড রিভিউ করা হবে। তিনি বলেন, দ্রুতই নতুন নীতিমালা অনুযায়ী কার্ড দেয়া হবে। এর আগ পর্যন্ত বিদ্যমান কার্ড চালু থাকবে।

ডা. স্বপ্নীলের নিবন্ধন বাতিলের নির্দেশ, ব্যবস্থা ল্যাবএইডের বিরুদ্ধে

২৯ জানুয়ারী,২০২৫ ০৫:৩৫ পিএম

দুই বছর আগে প্রকৌশলী আফসার আহমেদের মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার দায় খুঁজে পাওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক অধ্যাপক মামুন আল মাহতাব স্বপ্নীলের নিবন্ধন বাতিলের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। একইসঙ্গে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দুর্নীতি একেবারে নির্মূল হবে মনে করি না : দুদক চেয়ারম্যান

২৯ জানুয়ারী,২০২৫ ০৪:১৬ পিএম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মো. আব্দুল মোমেন বলেছেন, দুর্নীতি একেবারে নির্মূল হবে এখনো সেটা মনে করি না। দুর্নীতি সেই পুরোনো আমলেও ছিল, অদূর ভবিষ্যতেও থাকবে। কিন্তু আমরা অনেকটাই কমিয়ে আনতে পারব। তার জন্য দরকার হচ্ছে আমাদের সদিচ্ছা। বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা দেশে আসলে ফাঁসির মঞ্চে ঝুলবে: সারজিস

২৯ জানুয়ারী,২০২৫ ০৪:১০ পিএম

শেখ হাসিনা দেশে আসলে ফাঁসির মঞ্চে ঝুলবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। সারজিস বলেন, অভ্যুত্থানের পর চিন্তাভাবনার দিক থেকে একটা বড় জেনারেশন গ্যাপ দেখা যাচ্ছে। আমরা যেভাবে চাই সেভাবে তথাকথিত রাজনীতিবিদরা ভাবছেন না।