সংক্ষিপ্ত সফরে ইসলামাবাদ হয়ে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারিবারিক ব্যবসায়িক অংশীদার (বিজনেস পার্টনার) হিসেবে পরিচিত জেনট্রি বিচ। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে ব্যক্তিগত উড়োজাহাজে জেনট্রির ঢাকায় আসেন।
জানা যায়, জেনট্রি বিচ একদিনের সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছেন। এই সফরে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। এদিন দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে কিছু গুরুত্বপূর্ণ দলের প্রতিনিধিদের সঙ্গেও তার বৈঠক হওয়ার কথা রয়েছে।
সফর শেষে আজ রাতে জেনেট্রির যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
সুইস ইনফো বলেছে, সুইজারল্যান্ডের নির্বাহী সংস্থা ফেডারেল কাউন্সিলকে বুধবার আন্তর্জাতিক সহযোগিতা বাজেট কমানোর বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে। এর ফলে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন (এসডিসি) ২০২৮ সালের শেষের দিকে আলবেনিয়া, বাংলাদেশ এবং জাম্বিয়ায় তার দ্বিপাক্ষিক উন্নয়ন কর্মসূচি বন্ধ করে দেবে।
একই সঙ্গে ২০২৫ থেকে ২০২৮ সাল পর্যন্ত দেশীয় ও বিষয়ভিত্তিক কর্মসূচি এবং সংস্থাগুলোর অতিরিক্ত বাজেটও কমিয়ে ফেলা হবে। তবে মানবিক সহায়তা, শান্তি প্রতিষ্ঠা এবং ইউক্রেনে সহায়তার ওপর এই বাজেট হ্রাসের কোনও প্রভাব পড়বে না।