‘প্রিপেইড মিটার শুভঙ্করের ফাঁকি, আমি নিজেই ভুক্তভোগী’
প্রিপেইড মিটার একটা শুভঙ্করের ফাঁকি, এই মিটারে আমি নিজেই ভুক্তভোগী বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (তদন্ত) মিঞা মো. আলী আকবর আজিজি।
প্রিপেইড মিটার একটা শুভঙ্করের ফাঁকি, এই মিটারে আমি নিজেই ভুক্তভোগী বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (তদন্ত) মিঞা মো. আলী আকবর আজিজি।
প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন, অন্তর্বর্তী সরকার বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিনিধিত্ব করে, যারা খুনিদের মিছিল বরদাশত করবে না।
পুলিশের আইজিপি বাহারুল আলম বলেছেন, বিশ্ব ইজতেমায় আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে জোরদার করা হয়েছে। যেকোনো প্রকার বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ ও সতর্ক রয়েছে। এবারের বিশ্ব ইজতেমায় প্রায় ৭ হাজারের মতো আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার দায়িত্ব পালন করবে। এছাড়া বিশ্ব ইজতেমার পক্ষ থেকে তাবলীগের কাজে নিয়োজিত প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবী নিয়োগ করা হয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দে একটি ঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি)) সন্ধ্যায় রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে। আগুন লাগা ওই ঘরে আটকা পড়ে এক কিশোর।কিশোরের কান্না শুনে তাকে রক্ষা করতে ছুটে আসেন স্থানীয়রা। কিন্তু ঘর থেকে তাকে বের করার কোনো উপায় পাচ্ছিলেন না তারা।
জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ১০০ শিক্ষার্থীর (৫০ জন পুরুষ এবং ৫০ জন নারী) পুনর্বাসনের লক্ষ্যে বুধবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং গ্লোবাল এডটেক প্রতিষ্ঠান কোডার্স ট্রাস্ট একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নাজমুল আহসান এবং কোডার্স ট্রাস্ট -এর সিইও মোঃশামসুলহক।
আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে হওয়া সব ধরনের অসম চুক্তি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (২৯ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রস্টার। মঙ্গলবার (২৮ জানুয়ারি) মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিবের দপ্তরে এ সাক্ষাৎ হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাক্ষাতে উভয়পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভার ফাঁকে অন্তর্বর্তী সরকারপ্রধান এবং জার্মান চ্যান্সেলরের বৈঠকের জন্য পররাষ্ট্রসচিব কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এছাড়া, তারা বহুপাক্ষিক দৃশ্যপটের সমসাময়িক গতিশীলতাসহ বিস্তৃত ভূ-রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন।
ঢাকা রেলওয়ে স্টেশনে রেক না থাকায় ২টি ট্রেনের যাত্রা বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে। রানিং স্টাফদের আন্দোলনে ট্রেন চলাচল বন্ধ থাকায় এই সমস্যা তৈরি হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) বিষয়টি জানিয়েছেন ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক শাহাদাত হোসেন। তিনি জানান, জয়ন্তিকা এবং বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের রেক ঢাকায় নেই, সেগুলো ওই প্রান্তের স্টেশনে আছে। তাই এই দুটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। এছাড়া ট্রেনের ইঞ্জিন চালু ও কোচগুলো পরিষ্কার করে রেডি করতে কিছুটা সময় লাগছে।
রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের পর সারাদেশে রেল চলাচল পুনরায় শুরু হয়েছে। তবে কিছু ট্রেন দেরিতে চলছে।
আসন্ন রমজান উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে নিম্ন আয়ের মানুষের জন্য ওএমএসের মাধ্যমে প্রতি কেজি ৩০ টাকা দরে চাল বিক্রি করা হবে।মঙ্গলবার (২৮ জানুয়ারী) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।