• মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬
logo

বাংলাদেশ ক্যাটিগারি

ইভিএম সংরক্ষণে ইসির নতুন পরিকল্পনা

০১ ফেব্রুয়ারী,২০২৫ ১২:৫৭ পিএম

নির্বাচনে ব্যবহারে অনিশ্চিত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সংরক্ষণে পথ খুঁজে পাচ্ছিল না নির্বাচন কমিশন (ইসি)। অস্থায়ীভাবে বিভিন্ন স্কুল-কলেজ ও আঞ্চলিক নির্বাচন অফিসে রাখার পর ইভিএম এর জন্য স্থায়ীভাবে জায়গার সংস্থান হয়নি। তবে স্থায়ীভাবে এই মেশিনগুলো সংরক্ষণ করতে নতুন পরিকল্পনা করছে ইসি। সম্পত্তি ইসির অনুষ্ঠিত জানুয়ারি মাসের মাসিক সমন্বয় সভায় ইভিএম সংরক্ষণে নতুন পরিকল্পনার বিষয়টি উঠে আসে। সভায় সভাপতিত্ব করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

জুলাই অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ নিয়ে চিত্র প্রদর্শনী শুরু

০১ ফেব্রুয়ারী,২০২৫ ১২:২৪ পিএম

জুলাই গণঅভ্যুত্থানে নারীদের অংশগ্রহণকে স্মরণ করতে তিন দিনব্যাপী চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ‘জুলাই ম্যাসাকার আর্কাইভ’ নামের একটি গবেষণামূলক সংগঠনের আয়োজনে ‘আ জার্নি থ্রো জুলাই’ শীর্ষক প্রদর্শনীটি আজ শুরু হয়ে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত উন্মুক্ত থাকবে।

অমর একুশে বইমেলা আজ

০১ ফেব্রুয়ারী,২০২৫ ১২:০৯ পিএম

বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে মাসব্যাপী দেশের বৃহত্তম অমর একুশে বইমেলা শুরু হচ্ছে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) থেকে। এদিন বিকেল ৩টায় বইমেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বইমেলা কমিটির সদস্য সচিব ড. সরকার আমিন জানান, এ বছরের বইমেলার প্রতিপাদ্য বিষয় ‘জুলাই গণঅভ্যুত্থান: নতুন বাংলাদেশ নির্মাণ’।

ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে ৬ গাড়ি, আহত ২৫

০১ ফেব্রুয়ারী,২০২৫ ১১:৪৩ এএম

রংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একে একে ৬টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলে অন্তত ২৫ আহত হয়েছেন।

সরকারে থেকে কোনো রাজনৈতিক দলে থাকব না: উপদেষ্টা নাহিদ

৩০ জানুয়ারী,২০২৫ ০৬:৫০ পিএম

সরকারে থেকে কোনো রাজনৈতিক দলে থাকবেন না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, রাজনৈতিক দল গঠন ও পদত্যাগের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

আম বয়ানের মধ্য দিয়ে ৫৮তম বিশ্ব ইজতেমা শুরু

৩০ জানুয়ারী,২০২৫ ০৬:৪৪ পিএম

টঙ্গীর তুরাগ নদের তীরে শুরু হয়েছে দাওয়াতে তাবলিগের ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথমপর্ব। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে জমায়েত শুরু হয়েছে। বয়ানের অনুবাদ করছেন বাংলাদেশের মাওলানা জুবায়ের।

সাত কলেজ নিয়ে গঠিত হতে পারে ‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’

৩০ জানুয়ারী,২০২৫ ০৬:৩৯ পিএম

শিক্ষার্থীদের দাবি মেনে সাত কলেজকে নিয়ে স্বতন্ত্র একটি বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা করছে অন্তর্বর্তীকালীন সরকার। আর নতুন এই বিশ্ববিদ্যালয়ে নাম হতে পারে “জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়”। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজের নেতৃত্বাধীন কমিটি এই নাম প্রস্তাব করেছে। শিক্ষার্থীরা সম্মতি দিলে এই নামটিই চূড়ান্ত করা হতে পারে।

কোটা পদ্ধতি নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে তিন সিদ্ধান্ত

৩০ জানুয়ারী,২০২৫ ০৫:৩৯ পিএম

বৈঠকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ইউনিটে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য সংরক্ষিত ৫ শতাংশ আসনে শিক্ষার্থী ভর্তির বিষয় নিয়ে আলোচনা হয়। এই বৈঠকে তিনটি সিদ্ধান্ত হয়েছে।

দুই ঘণ্টার চেষ্টায় গাজীপুরে কারখানার আগুন নিয়ন্ত্রণে

৩০ জানুয়ারী,২০২৫ ০৫:২৮ পিএম

প্রায় দুই ঘণ্টা পর গাজীপুরের সদর উপজেলার মনিপুর এলাকায় কারখানার আগুন ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।

নতুন কর্মসূচি চাকরিচ্যুত পুলিশ সদস্যদের

৩০ জানুয়ারী,২০২৫ ০৫:২৫ পিএম

আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা চাকরি ফিরে পাওয়ার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। আগামী রবিবার সকালে ফের সচিবালয়ের সামনে অবস্থান নেবেন তারা।