• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

সরকারে থেকে কোনো রাজনৈতিক দলে থাকব না: উপদেষ্টা নাহিদ

সময় ডট নিউজ ডেস্ক ৩০ জানুয়ারী, ২০২৫ ০৬:৫০ পিএম

সরকারে থেকে কোনো রাজনৈতিক দলে থাকবেন না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, রাজনৈতিক দল গঠন ও পদত্যাগের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

সরকারে থেকে কোনো রাজনৈতিক দলে থাকবেন না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, রাজনৈতিক দল গঠন ও পদত্যাগের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে সরকারে থেকে কোনো রাজনৈতিক দলে থাকব না।

একটি  জাতীয় দৈনিকের পদত্যাগ সংক্রান্ত প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন, প্রতিবেদনটি আমার নজরে এসেছে, সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখেছি। পত্রিকা আসলে কোন উৎস থেকে এটা করেছে, সেটা পরিষ্কার করেনি। এ ধরনের (পদত্যাগের) সিদ্ধান্ত এখনো হয়নি। যদি হয় তাহলে আমরা নিজেরাই বলব। রাজনৈতিক দলে অংশগ্রহণের পরিস্থিতি হলে, আমরা সরকার ছাড়ার সিদ্ধান্ত নিলে সেটা আনুষ্ঠানিকভাবেই বলব।

 রাজনৈতিক দলে অংশগ্রহণ করবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাজনৈতিক দলে অংশগ্রহণ করার মতো পরিস্থিতি হলে, সরকার ছাড়ার সিদ্ধান্ত হলে আমরা আনুষ্ঠানিকভাবে বলব। এমন কোনো সিদ্ধান্ত আমার জায়গা থেকে কিংবা ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের জায়গা থেকে এখনও হয়নি।’

রাজনৈতিক দল গঠনের কোনো পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নে নাহিদ বলেন, এখনও আমরা এটা নিয়ে ভাবিনাই। আমরা তো সরকারে আছি। সরকারের কার্যক্রমে অংশগ্রহণ করছি।