• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

বলের আঘাতে আহত মিরাজ

স্পোর্টস ডেস্ক ২৭ জানুয়ারী, ২০২৫ ০২:১২ পিএম

আঘাত পাওয়ার পর স্ট্রেচারে করে মাঠ ছেড়েছেন মিরাজ। ফরচুন বরিশালের বিপক্ষে মেহেদি হাসান মিরাজের ১৮ বলে ২৯ রানের ইনিংস থামে সেখানেই। এবাদত হোসেন বল করেছিলেন ফুল লেন্থে। লেগ স্ট্যাম্পের বেশ অনেকটা বাইরেই পিচ করছিল বলটা। অনেকটা জায়গা ছেড়ে বলটাকে খেলতে চাইলেও বল মিরাজের পায়ে আঘাত করে ভেঙে দেয় স্ট্যাম্প। মিরাজ উঠে দাঁড়াতে চেয়েও পারেননি। পায়ের ব্যাথায় সেখানেই বসে পড়েন। শেষ পর্যন্ত ডেকে আনা হয় স্ট্রেচার।

আঘাত পাওয়ার পর স্ট্রেচারে করে মাঠ ছেড়েছেন মিরাজ। ফরচুন বরিশালের বিপক্ষে মেহেদি হাসান মিরাজের ১৮ বলে ২৯ রানের ইনিংস থামে সেখানেই। এবাদত হোসেন বল করেছিলেন ফুল লেন্থে। লেগ স্ট্যাম্পের বেশ অনেকটা বাইরেই পিচ করছিল বলটা। অনেকটা জায়গা ছেড়ে বলটাকে খেলতে চাইলেও বল মিরাজের পায়ে আঘাত করে ভেঙে দেয় স্ট্যাম্প। 

মিরাজ উঠে দাঁড়াতে চেয়েও পারেননি। পায়ের ব্যাথায় সেখানেই বসে পড়েন। শেষ পর্যন্ত ডেকে আনা হয় স্ট্রেচার।