• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

প্রথম বারের মতো এক ম্যাচে শাস্তি পেলেন মেসি

সময় ডট নিউজ ডেস্ক ২৬ ফেব্রুয়ারী, ২০২৫ ০২:১৭ পিএম

মেজর লিগ সকারে (এমএলএস) নিউইয়র্ক সিটির সহকারী কোচ মেহদি বালুশির ঘাড় চেপে ধরে শাস্তি পেয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। একই ম্যাচে দুজনে গোল করে জেতানোর অনেক রেকর্ড থাকলেও প্রথম বারের মতো এক ম্যাচে শাস্তি পেলেন মেসি ও লুইস সুয়ারেজ দুজনেই।

মেজর লিগ সকারে (এমএলএস) নিউইয়র্ক সিটির সহকারী কোচ মেহদি বালুশির ঘাড় চেপে ধরে শাস্তি পেয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।

একই ম্যাচে দুজনে গোল করে জেতানোর অনেক রেকর্ড থাকলেও প্রথম বারের মতো এক ম্যাচে শাস্তি পেলেন মেসি ও লুইস সুয়ারেজ দুজনেই।

২৩ ফেব্রুয়ারি মেজর লিগ সকারে সিটির বিপক্ষে খেলতে নামে মেসিরা। খেলার শেষ বাঁশির পর হলুদ কার্ড পাওয়া মেসি মাঠ থেকে বেরিয়ে যাচ্ছিলেন। রেফারি আলেক্সিস দা সিলভার সঙ্গে বাগ্‌বিতণ্ডার কারণে তিনি হলুদ কার্ড দেখেন। পরে মেসি নিউইয়র্কের সহকারী কোচ মেহদি বালুশির সঙ্গে কী যেন একটা বলছিলেন, তখন দুজন মায়ামি সহকারী কোচ তাকে থামানোরও চেষ্টা করেন। এই চেষ্টায় তারা প্রাথমিকভাবে সফলও ছিলেন। মেসি প্রথমে হেঁটে চলে যেতে চেয়েও আবার বালুশির দিকে ফিরে যান। তিনি তার ডান হাত প্রতিপক্ষ দলের সহকারী কোচের ঘাড়ে রাখেন এবং জোরে চেপে ধরেন। যা লিগের নীতিমালা লঙ্ঘন করে। তার এমন কাজে ডিসিপ্লিনারি কমিটি তাকে অর্থ জরিমানার সিদ্ধান্ত নিয়েছে।

অপরদিকে একই ম্যাচে প্রায় একই রকম কাজ করে শাস্তি পেয়েছেন সুয়ারেজও। নিউইয়র্কের ডিফেন্ডার বার্ক রিসার ঘাড় চেপে ধরেন তিনি।

তবে ওই ম্যাচে ২-২ গোলে সমতা নিয়ে মাঠ ত্যাগ করে মেসিরা।