রাওয়ালপিন্ডিতে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪ টার দিকে ঘোষণা আসে ম্যাচটি পরিত্যক্ত হওয়ার।
ফলে গ্রুপ 'এ' তে পাকিস্তানের উপরে থেকে (তিন নম্বরে) এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শেষ করলো বাংলাদেশ।
বাটলারকে এখনই বিদায় করতে বলছেন ইংলিশ সাবেকরাবাটলারকে এখনই বিদায় করতে বলছেন ইংলিশ সাবেকরা
দুই দলই নিজেদের প্রথম দুই ম্যাচ হেরেছে। দুই ম্যাচ শেষে স্বাগতিক পাকিস্তানের চেয়ে নেট রান রেটে এগিয়ে ছিল বাংলাদেশ। গ্রুপে বাংলাদেশের নেট রানরেট -০.৪৪৩, পাকিস্তানের -১.০৮৭।
এই গ্রুপ থেকে নিজেদের দুই ম্যাচ শেষে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত ও নিউজিল্যান্ড। ২ মার্চ দুবাইয়ে ভারত ও নিউজিল্যান্ডের ম্যাচটি হবে গ্রুপসেরা হওয়াল লড়াই।