• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

খবর ট্যাগ

‘সরাসরি আর কাউকে এনআইডির তথ্য দেওয়া হবে না’

১৭ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:৩৮ পিএম

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য আর কাউকে সরাসরি দেওয়া হবে না বলে জানিয়েছেন এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর। হুমায়ুন কবীর বলেন, আগে ব্যক্তির নাম ও জন্মতারিখ দেওয়ার পর চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর কাছে এনআইডির তথ্যগুলো চলে যেত, এরপর তারা যাচাই করতেন।

মিসরে ভবন ধসে নিহত ১০

১৭ ফেব্রুয়ারী,২০২৫ ০৩:৫৬ পিএম

মিসরের রাজধানী কায়রোতে ভবন ধসে অন্তত ১০ জন নিহত ও আরও আটজন আহত হয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) কায়রোর কেরদাসা এলাকায় এই ভবন ধসের ঘটনা ঘটে মিসরের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম জানিয়েছে।

১১তম ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল ২২-২৩ ফেব্রুয়ারি

১৭ ফেব্রুয়ারী,২০২৫ ০৩:৪৬ পিএম

১১তম ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল (ডিআইএমএফএফ) আগামী ২২ ফেব্রুয়ারি ইউল্যাব ক্যাম্পাস ও ২৩ ফেব্রুয়ারি স্টার সিনেপ্লেক্স-এ অনুষ্ঠিত হবে।

ইউক্রেন যুদ্ধ বন্ধে: সৌদি পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

১৭ ফেব্রুয়ারী,২০২৫ ০৩:৩৯ পিএম

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সোমবার (১৭ ফেব্রুয়ারি) সৌদি আরবে পৌঁছেছেন। ইউক্রেন ও রাশিয়ার প্রায় তিন বছর ধরে চলমান যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে তিনি রাশিয়ার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসবেন।

ওটিটি ছিল সোনার ডিমের মতো : কিরণ রাও

১৭ ফেব্রুয়ারী,২০২৫ ০৩:৩৪ পিএম

বলিউড পরিচালক কিরণ রাও ‘লাপাতা লেডিজ’, ‘ধোবি ঘাট’-এর মত একের পর এক দর্শকের মন ছুঁয়ে যাওয়া সিনেমায় নিজেকে প্রমাণ করেছেন। এবার ওটিটি-তে মুক্তি পাওয়া সিনেমা, সিরিজ প্রসঙ্গে খোলামেলা কথা বলেছেন।

বাংলাদেশের রাজনৈতিক উন্নয়নে অর্থায়ন বাতিল করেছে যুক্তরাষ্ট্র

১৬ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:২৮ পিএম

বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থার উন্নয়নে বরাদ্দকৃত ২৯ মিলিয়ন মার্কিন ডলারের তহবিল বাতিল করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশসহ বিশ্বের বেশ কয়েকটি দেশের জন্য নির্ধারিত বড় ধরনের সহায়তা অর্থায়ন বাতিল করা হয়েছে। এর মধ্যে ভারতের ২১ মিলিয়ন মার্কিন ডলারের কর্মসূচিও বাতিল ঘোষণা করা হয়।

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

১৬ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:২৮ পিএম

সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় সুমন মিয়া (৩২) নামে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে বারোটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।

মালিতে স্বর্ণের খনি ধসে ৪৮ জন নিহত

১৬ ফেব্রুয়ারী,২০২৫ ০৩:২৩ পিএম

মালির পশ্চিমাঞ্চলে অবৈধভাবে পরিচালিত একটি স্বর্ণের খনিতে ধসের ঘটনায় কমপক্ষে ৪৮ জন নিহত হয়েছে। শনিবার (১৬ ফেব্রুয়ারী) কর্তৃপক্ষ এবং স্থানীয় সূত্রের বরাত দিয়ে মালির বামাকো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সাভারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

১৬ ফেব্রুয়ারী,২০২৫ ০২:০৮ পিএম

সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ সুমন মিয়া (৩২) নামে আরও জনের মৃত্যু হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।

‘জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে নতুন সমস্যার সৃষ্টি হবে’

১৫ ফেব্রুয়ারী,২০২৫ ০৬:৩৪ পিএম

বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া বলেন, জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় সরকার নির্বাচন হয় তাহলে মানুষের অগ্রাধিকার বদলে যাবে, তাতে অনেক নতুন সমস্যার সৃষ্টি হবে ।