• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

খবর ট্যাগ

পরমব্রত-পিয়া ঘরে আসছে জেন বিটা!

১৫ ফেব্রুয়ারী,২০২৫ ০৫:১৬ পিএম

ভালোবাসা দিবসের পরদিন সুখবর দিলেন টালিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী। মা-বাবা হতে যাচ্ছেন তারা। পিয়া চক্রবর্তী নিজেই জানিয়ে দিলেন, তাদের ঘরে আসছে নতুন অতিথি। ভালোবাসা দিবসের পরের দিনই এমন একটি খবরে আনন্দে আত্মহারা অনুরাগীরা।

যুক্তরাষ্ট্রে আরও ১০ হাজার সরকারি কর্মী ছাঁটাই

১৫ ফেব্রুয়ারী,২০২৫ ০৫:১১ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার উপদেষ্টা ইলন মাস্ক মার্কিন আমলাতন্ত্রে বড় ধরনের কাটছাঁটের তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

সোয়া এক ঘণ্টা পর ইসলামবাগের ভবনের আগুন নিয়ন্ত্রণে

১৫ ফেব্রুয়ারী,২০২৫ ০৫:০৯ পিএম

প্রায় সোয়া এক ঘণ্টা পর রাজধানীর ইসলামবাগে একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শনিবার (১৫ ফেব্রুয়ারী) বিকেল ৪টা ২৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১২

১৫ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:৪০ পিএম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি বাসকে পেছনে থেকে আরেকটি বাস ধাক্কা দিলে সড়ক নিরাপত্তার টহল গাড়িসহ তিন গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় উপজেলার নিমতলী যাত্রী ছাউনির কাছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এই ঘটনা ঘটে। আহতদের ১০ জনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১১

১৫ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:৩৬ পিএম

পাকিস্তানের বেলুচিস্তানে সড়কে পেতে রাখা শক্তিশালী বোমা বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন কয়লা শ্রমিক। পুলিশ এবং আধাসামরিক বাহিনীর সদস্যরা জানিয়েছেন, বিস্ফোরিত বোমাটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা (আইইডি) ধরনের।

রাজধানীর ইসলামবাগে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

১৫ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:০৯ পিএম

রাজধানীর ইসলামবাগে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। ফায়ার সার্ভিস জানায়, শনিবার (১৫ ফেব্রুয়ারী) বিকেল ৩টা ১৭ মিনিটে আগুন লাগার সংবাদ আসে তাদের কাছে। খবর পেয়ে তাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৩টা ২৫ মিনিটে।

জার্মান নির্বাচন: সীমান্ত নিয়ন্ত্রণ বাড়লো ৬ মাস

১৫ ফেব্রুয়ারী,২০২৫ ০৩:৪০ পিএম

চ্যান্সেলর ওলাফ শলৎস ঘোষণা করেছেন, জার্মানিতে সীমান্ত নিয়ন্ত্রণ আরো ছয় মাস বহাল থাকবে। ২৩ ফেব্রুয়ারির নির্বাচনে সবচেয়ে আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে অভিবাসন এবং সীমান্ত নিয়ন্ত্রণ।

মিউনিখে ভিড়ের মধ্যে চলন্ত গাড়ি উঠে আহত অন্তত ১৫

১৩ ফেব্রুয়ারী,২০২৫ ০৫:৫১ পিএম

জার্মানির মিউনিখ শহরে ভিড়ের মধ্যে একটি চলন্ত গাড়ি উঠে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) পুলিশের বরাতে এ খবর জানিয়েছে জার্মান সংবাদমাধ্যম দ্য বাইল্ড।

শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে কাগজপত্র পাঠিয়েছে ঢাকা

১৩ ফেব্রুয়ারী,২০২৫ ০৫:৩৭ পিএম

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফেরত আনতে ভারতকে এ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

অবৈধ বিড়ি-সিগারেট: ৪১ দিনে এনবিআরের ১৫৯ অভিযান

১৩ ফেব্রুয়ারী,২০২৫ ০২:৪৪ পিএম

অবৈধ সিগারেট, বিড়ি ও তামাক জাতীয় পণ্যের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।