• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১২

সময় ডট নিউজ ডেস্ক ১৫ ফেব্রুয়ারী, ২০২৫ ০৪:৪০ পিএম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি বাসকে পেছনে থেকে আরেকটি বাস ধাক্কা দিলে সড়ক নিরাপত্তার টহল গাড়িসহ তিন গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় উপজেলার নিমতলী যাত্রী ছাউনির কাছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এই ঘটনা ঘটে। আহতদের ১০ জনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি বাসকে পেছনে থেকে আরেকটি বাস ধাক্কা দিলে সড়ক নিরাপত্তার টহল গাড়িসহ তিন গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় উপজেলার নিমতলী যাত্রী ছাউনির কাছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এই ঘটনা ঘটে। 

আহতদের ১০ জনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।  

হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, মাওয়াগামী ধীর গতিতে থাকা গ্রিন ঢাকা পরিবহনে পেছন থেকে দ্রুতগতির সুরভি পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দেয়। এতে গ্রিন ঢাকা পরিবহন তার সামনে থাকা সড়ক নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ কাজে নিয়জিত পেট্রল গাড়ির পেছনে ধাক্কা দেয়। তিনটি যানই ক্ষতিগ্রস্ত হয়। 

তবে সুরভী পরিবহনের সামনের অংশ বেশি দুমড়ে-মুচড়ে গিয়ে বেশ কয়েকজন আহত হয়। পরে ফায়ার সার্ভিস এসে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।

তিনি আরও জানান, দুর্ঘটনার কারণে মাওয়ামুখী দুই লেনের মধ্যে অপর লেন দিয়ে যান চলাচল করে। দুর্ঘটনাকবলিত যান দ্রুত সরিয়ে নিলে মাওয়ামুখী দুই লেনেই চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করে থানায় রাখা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।