• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

মিউনিখে ভিড়ের মধ্যে চলন্ত গাড়ি উঠে আহত অন্তত ১৫

সময় ডট নিউজ ডেস্ক ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ ০৫:৫১ পিএম

জার্মানির মিউনিখ শহরে ভিড়ের মধ্যে একটি চলন্ত গাড়ি উঠে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) পুলিশের বরাতে এ খবর জানিয়েছে জার্মান সংবাদমাধ্যম দ্য বাইল্ড।

জার্মানির মিউনিখ শহরে ভিড়ের মধ্যে একটি চলন্ত গাড়ি উঠে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) পুলিশের বরাতে এ খবর জানিয়েছে জার্মান সংবাদমাধ্যম দ্য বাইল্ড।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জার্মানির এই শহরে মিউনিখ নিরাপত্তা সম্মেলন নামে একটি গুরুত্বপূর্ণ সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে। বিশ্বের বহু দেশের প্রতিনিধির এই সম্মেলনে যোগ দেবেন। সম্মেলন ঘিরে যখন জোর প্রস্তুতি চলছে, তখন ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেয়ার ঘটনা ঘটল। 

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন মতে, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে একটি চলন্ত গাড়ি ভিড়ের মধ্যে উঠে যায়। 

ঘটনার পরই শহরের কেন্দ্রীয় ট্রেন স্টেশনের কাছে বড় পরিসরে পুলিশ অভিযান শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা এরই মধ্যে গাড়ির চালককে আটক করতে সক্ষম হয়েছে এবং তাকে আর ‘হুমকি’ বলে মনে করা হচ্ছে না।