• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

ইসরায়েল ট্যাগ

গাজায় বিমান হামলায় নিহত বেড়ে ২০৫

১৮ মার্চ,২০২৫ ০৯:১৬ এএম

গাজা ভূখণ্ডজুড়ে ফের ব্যাপক আকারে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। যুদ্ধবিরতি লঙ্ঘন করে চালানো এই হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে পৌঁছেছে কমপক্ষে ২০৫ জনে। আহত হয়েছেন আরও বহু মানুষ। এমন অবস্থায় এবার গাজায় স্থলপথেও হামলার হুমকি দিয়েছেন ইসরায়েলের সামরিক বাহিনীর একজন কর্মকর্তা।

শিফা হাসপাতাল প্রাঙ্গণে সমাহিত ৬১ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার

১৬ মার্চ,২০২৫ ১০:৫৫ এএম

গাজা ভূখণ্ডের শিফা হাসপাতাল প্রাঙ্গণ থেকে ৬১ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। ভূখণ্ডটিতে ইসরায়েলি আগ্রাসনের সময় তাদের ওই হাসপাতাল প্রাঙ্গণে সমাহিত করা হয়েছিল। গত কয়েক দিনে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স দলগুলোর প্রচেষ্টায় এসব মরদেহ উদ্ধার করা হয়। রোববার (১৬ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

গাজায় ইসরায়েলের হামলা, নিহত অন্তত ১২

১৬ মার্চ,২০২৫ ০৮:৫৩ এএম

গাজা ভূখণ্ডে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩ সাংবাদিক ও বেশ কয়েকজন সহায়তা কর্মী রয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

গাজায় ইসরায়েলের হামলা , ২ দিনে নিহত ৮

১৫ মার্চ,২০২৫ ১০:৫৭ এএম

গাজায় ফের হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। গত দু’দিনে ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছেন এক নারীসহ মোট ৮ জন।

গাজা থেকে কোনো ফিলিস্তিনিকে তাড়ানো হবে না : ট্রাম্প

১৩ মার্চ,২০২৫ ০৩:১৮ পিএম

গাজা ইস্যুতে সম্পূর্ণ ১৮০ ডিগ্রি না হলেও অনেকখানি ঘুরে গেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার তিনি বলেছেন, গাজা থেকে কোনো ফিলিস্তিনিকে বিতাড়িত করা হবে না। বুধবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় ওভাল অফিসে আয়ার‌ল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প।

গাজায় ইসরায়েলের হামলা, শিশুসহ নিহত আরও ৮

১২ মার্চ,২০২৫ ০৮:৩৭ এএম

গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও আটজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েল প্রায় প্রতিদিনই গাজায় হামলা চালাচ্ছে এবং সম্প্রতি এসব হামলা আরও জোরদার হয়েছে।

গাজায় ইসরায়েলের হামলা, নিহত ৪

১১ মার্চ,২০২৫ ০৮:৫৪ এএম

যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। এদিকে সর্বশেষ প্রাণহানির ঘটনায় অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৮ হাজার ৪৬০ ছাড়িয়ে গেছে।

গাজা এবং ইরানকে কেন্দ্র করে ২০২৫ সাল হবে যুদ্ধের বছর : ইসরাইলি সেনাপ্রধান

১০ মার্চ,২০২৫ ০৫:২৪ পিএম

অন্যদিকে ইসরাইলি সেনাবাহিনীর নতুন চিফ অব স্টাফ ইয়াল জামির যুদ্ধের হুমকি সম্বলিত বিবৃতি দিয়ে দাবি করেছেন, ‘এই বছরটি হবে যুদ্ধের বছর, গাজা এবং ইরানকে কেন্দ্র করে’।

যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরায়েলের হামলা, নিহত ৫

১০ মার্চ,২০২৫ ০৮:৪৮ এএম

গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু ফিলিস্তিনি। যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েল প্রায় প্রতিদিনই গাজায় হামলা চালাচ্ছে এবং এতে ঘটছে হতাহতের ঘটনাও।

রোজার মধ্যেই গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের ঘোষণা ইসরায়েলের

১০ মার্চ,২০২৫ ০৭:৪৪ এএম

পবিত্র রমজান মাস চলাকালেই গাজার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার ঘোষণা দিয়েছে ইসরাইল। রোববার (৯ মার্চ) ইসরাইলের জ্বালানিমন্ত্রী ইলি কোহেন এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানান। কোহেন বলেছেন, আমি গাজার জন্য বিদ্যুৎ সরবরাহ অবিলম্বে বন্ধ করার নির্দেশে স্বাক্ষর করেছি।