• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

গাজায় ইসরায়েলের হামলা, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক ১১ মার্চ, ২০২৫ ০৮:৫৪ এএম

যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। এদিকে সর্বশেষ প্রাণহানির ঘটনায় অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৮ হাজার ৪৬০ ছাড়িয়ে গেছে।

যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

এদিকে সর্বশেষ প্রাণহানির ঘটনায় অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৮ হাজার ৪৬০ ছাড়িয়ে গেছে। সোমবার (১০ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েলি হামলায় আরও চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৮ হাজার ৪৬৭ জনে পৌঁছেছে বলে সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকর্মীরা গত ২৪ ঘণ্টায় গাজার ধ্বংসস্তূপের নিচে থেকে আরও ৫ জনের লাশ উদ্ধার করেছেন এবং তারাও প্রাণহানির এই সংখ্যার মধ্যে রয়েছেন। এছাড়া ইসরায়েলি আক্রমণে আরও ১৬ জন আহত হয়েছেন। এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১১ হাজার ৯১৩ জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি।

প্রসঙ্গত, গাজায় গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তিন-পর্যায়ের এই যুদ্ধবিরতি চুক্তির মধ্যে বন্দি বিনিময় এবং স্থায়ী শান্তি, স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের লক্ষ্যমাত্রাও রয়েছে।