• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

গাজায় বিমান হামলায় নিহত বেড়ে ২০৫

আন্তর্জাতিক ডেস্ক ১৮ মার্চ, ২০২৫ ০৯:১৬ এএম

গাজা ভূখণ্ডজুড়ে ফের ব্যাপক আকারে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। যুদ্ধবিরতি লঙ্ঘন করে চালানো এই হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে পৌঁছেছে কমপক্ষে ২০৫ জনে। আহত হয়েছেন আরও বহু মানুষ। এমন অবস্থায় এবার গাজায় স্থলপথেও হামলার হুমকি দিয়েছেন ইসরায়েলের সামরিক বাহিনীর একজন কর্মকর্তা।

গাজা ভূখণ্ডজুড়ে ফের ব্যাপক আকারে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। যুদ্ধবিরতি লঙ্ঘন করে চালানো এই হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে পৌঁছেছে কমপক্ষে ২০৫ জনে।

আহত হয়েছেন আরও বহু মানুষ। এমন অবস্থায় এবার গাজায় স্থলপথেও হামলার হুমকি দিয়েছেন ইসরায়েলের সামরিক বাহিনীর একজন কর্মকর্তা। মঙ্গলবার (১৮ মার্চ) এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা।

চ্যানেলটি তাদের সরাসরি সম্প্রচারিত আপডেটে জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতির অবসান ঘটিয়েছে ইসরায়েল এবং এরপর অবরুদ্ধ এই উপত্যকা জুড়ে বিমান হামলা শুরু করেছে। বর্বর এই হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ২০৫ জন ফিলিস্তিনির নিহত এবং অন্যান্য আরও অনেকের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সংবাদমাধ্যমটি তাদের অনলাইনের লাইভ আপডেটে জানিয়েছে, এর মধ্যে দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসে কমপক্ষে ৭৭ জন এবং গাজা উপত্যকার উত্তরে গাজা সিটিতে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন।

এমন অবস্থায় ইসরায়েলি সামরিক কর্মকর্তা গাজায় স্থল আক্রমণের হুমকি দিয়েছেন।