১৬ মাস পর মুক্তি পেলেন ৩ ইসরায়েলি
দীর্ঘ ১৬ মাস জিম্মিদশা থেকে মুক্তি পেয়েছেন ৩ ইসরায়েলি — সাশা ত্রৌফানভ, সাগুই দেকেল-শেন এবং আয়ার হর্ন। ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলের ভূখণ্ডে নজিরবিহীন হামলা চালিয়ে যাদেরকে জিম্মি হিসেবে ধরে নিয়ে এসেছিল গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাস, তাদের মধ্যে এই ৩ জনও ছিলেন।