• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

অন্তর্বর্তীকালীন সরকার ট্যাগ

এমপিওভুক্ত শিক্ষকদের বিভিন্ন ধরনের ভাতা বাড়ছে

০৫ মার্চ,২০২৫ ০৪:৪৭ পিএম

তিনি বলেন, আমি সবাইকে আশ্বাস দিয়েছিলাম যে, সাধ্যমতো এ বছর এবং আগামী বছরের বাজেটে যতটুকু অর্থ সংকুলন করা যায়, অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বসে আমরা যতদূর পারি চেষ্টা করব দাবিগুলো মেটাতে। কিন্তু ১৫ থেকে ২০ বছরের বঞ্চনা ১/২ বছরের বাজেট দিয়ে তো মেটানো যায় না। এটা বোঝানো খুব কঠিন।

‘গত বছরের তুলনায় দাম বাড়েনি, আরও কমানোর চেষ্টা চলছে’

০৫ মার্চ,২০২৫ ০৩:০২ পিএম

আগের বছরের তুলনায় এবছর দ্রব্যমূল্য বাড়েনি, তবে সরকার তা আরও কমানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। উপদেষ্টা বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেশি থাকায়, কিছু মানুষের কষ্ট হচ্ছে এটা সত্যি।

যে দায়িত্ব পেয়েছি সেটি বড় চ্যালেঞ্জের : নতুন শিক্ষা উপদেষ্টা

০৫ মার্চ,২০২৫ ০২:৫৪ পিএম

প্রধান উপদেষ্টা আমাকে যে দায়িত্বটা দিয়েছেন, সেটি একটা বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)। তিনি বলেন, অনেকে আমাকে প্রশ্ন করেছেন শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিচ্ছেন, কেমন শিক্ষা ব্যবস্থা দেখতে চান।

‘উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৮.১৬ শতাংশ’

০৪ মার্চ,২০২৫ ০৫:৪১ পিএম

উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৮.১৬ শতাংশ বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, উপদেষ্টা পরিষদে যেসব সিদ্ধান্ত গৃহীত হয় তার একটা রিভিউ হয়। সেই রিভিউতে দেখা যাচ্ছে, ১৩৫টি সিদ্ধান্তের মধ্যে ৯২টি সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে। বাস্তবায়নের হার ৬৮.১৬ শতাংশ। এটা বেশ ভালো।

সি আর আবরারকে শিক্ষা উপদেষ্টা করা হবে : প্রেস সচিব

০৪ মার্চ,২০২৫ ০৪:৪৭ পিএম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অধ্যাপক সি আর আবরার উপদেষ্টা হিসেবে বেলা ১১টার দিকে শপথ নিতে পারেন। উনাকে শিক্ষা উপদেষ্টা করা হবে। মঙ্গলবার (৪ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সম সাময়িক ইস্যুতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। সি আর আবরার মানবাধিকারকর্মী হিসেবেও পরিচিত।

নৌযান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে সরকার, ৩০ লাখ টাকা প্রদান

০৪ মার্চ,২০২৫ ০৪:১৭ পিএম

চাঁদপুর জেলার হাইমচর উপজেলার মেঘনা নদীতে গত ২৩.১২.২০২৪ তারিখে এম ভি আল-বাখেরা নামক সারবাহী নৌযানে সংঘটিত দুর্ঘটনায় নিহত ৬ জন শ্রমিকের পরিবারকে আর্থিক সহযোগিতার চেক প্রদান করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন।

কড়া বার্তা দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

০৪ মার্চ,২০২৫ ০৪:০৯ পিএম

দেশে ও নাগরিকের নিরাপত্তায় আইনশৃঙ্খলাবাহিনী কাজ করছে। দেশে বেশ কিছুদিন ধরে মব তৈরি (সংঘবদ্ধ জনতার নিজের হাতে আইন তুলে নেওয়া) করে লোকজনের ওপর হামলার ঘটনা ঘটছে। এমন কাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে কড়া বার্তা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সারাদেশে ৫৪৯৩ জন চিকিৎসক নিয়োগ দেওয়া: পরিবেশ উপদেষ্টা

০৪ মার্চ,২০২৫ ০৪:০৭ পিএম

রাজধানীসহ সারাদেশে স্বাস্থ্যসেবার উন্নয়নে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) মাধ্যমে ৫ হাজার ৪৯৩ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

নতুন উপদেষ্টা নিয়োগ পাচ্ছেন আমিনুল

০৪ মার্চ,২০২৫ ০৪:০২ পিএম

অন্তর্বর্তী সরকারে নতুন উপদেষ্টা নিয়োগ পাচ্ছেন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম।

উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন সি আর আবরার

০৪ মার্চ,২০২৫ ০৪:০২ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সি আর আবরার। বুধবার (৪ মার্চ) সকালে বঙ্গভবনে তার শপথগ্রহণ অনুষ্ঠান হবে।