একদিন নাহিদ দেশের প্রধানমন্ত্রী হতে পারেন: প্রেস সচিব
একদিন নাহিদ ইসলাম হয়তো দেশের প্রধানমন্ত্রী হতে পারেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নতুন দলে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছে।