অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সি আর আবরার। বুধবার (৪ মার্চ) সকালে বঙ্গভবনে তার শপথগ্রহণ অনুষ্ঠান হবে।
মঙ্গলবার (৩ মার্চ) প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এক ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন।
সূত্র জানায়, নতুন উপদেষ্টা নিয়োগের পাশাপাশি বর্তমান উপদেষ্টা পরিষদে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের মধ্যে কারো কারো দপ্তর পরিবর্তনের কথা শোনা যাচ্ছে।
জানা যায়, শিক্ষা উপদেষ্টা হিসেবে নতুন একজন দায়িত্ব পেতে যাচ্ছেন। তবে কে সেই দায়িত্ব পেতে যাচ্ছেন সূত্র তা জানায়নি। এছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টারও দায়িত্ব পরিবর্তনের কথাও শোনা যাচ্ছে।