• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

সি আর আবরারকে শিক্ষা উপদেষ্টা করা হবে : প্রেস সচিব

সময় ডট নিউজ ডেস্ক ০৪ মার্চ, ২০২৫ ০৪:৪৭ পিএম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অধ্যাপক সি আর আবরার উপদেষ্টা হিসেবে বেলা ১১টার দিকে শপথ নিতে পারেন। উনাকে শিক্ষা উপদেষ্টা করা হবে। মঙ্গলবার (৪ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সম সাময়িক ইস্যুতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। সি আর আবরার মানবাধিকারকর্মী হিসেবেও পরিচিত।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অধ্যাপক সি আর আবরার উপদেষ্টা হিসেবে বেলা ১১টার দিকে শপথ নিতে পারেন। উনাকে শিক্ষা উপদেষ্টা করা হবে।

মঙ্গলবার (৪ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সম সাময়িক ইস্যুতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। সি আর আবরার মানবাধিকারকর্মী হিসেবেও পরিচিত।

বর্তমানে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা হিসেবে দায়িত্বপালন করছেন অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।

এদিকে গত ২৫ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ ছাড়েন মো. নাহিদ ইসলাম। এরপর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পান মাহফুজ আলম। এবার উপদেষ্টা পরিষদে আরও একজন যুক্ত হচ্ছেন।