• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

অন্তর্বর্তীকালীন সরকার ট্যাগ

অন্যান্য বছরের মতোই পালিত হবে পহেলা বৈশাখ : উপদেষ্টা ফারুকী

১৮ ফেব্রুয়ারী,২০২৫ ০৬:২২ পিএম

প্রত্যেক বছর যেভাবে পালন করা হয় এবারও সেভাবে পহেলা বৈশাখ পালন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, সারা দেশে প্রচুর সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। তবে বেশ কিছু জায়গায় বিশৃঙ্খলা হচ্ছে।

প্রয়োজনে র‍্যাব নতুন করে গঠন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৮ ফেব্রুয়ারী,২০২৫ ০৫:২৪ পিএম

প্রয়োজন হলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) নতুন করে গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, উত্তরার ঘটনার পর সঙ্গে সঙ্গেই অ্যাকশন নেয়া হয়েছে। গ্রেফতার করা হয়েছে। এ ধরনের ঘটনা ঘটলেই ব্যবস্থা নেয়া হচ্ছে। ব্যবস্থা না নিলে বলবেন যে কেন নেয়া হলো না।

প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

১৮ ফেব্রুয়ারী,২০২৫ ০৫:১৯ পিএম

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েন্টসিল। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বলেন, তার ৪ বছরের মেয়াদে ঢাকা-ভুটান সম্পর্ক আরও গভীর হয়েছে এবং উভয় দেশ নতুন সম্ভাবনা অনুসন্ধানের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করেছে।

‘নির্বাচনে দায়িত্ব পালনে ডিসিদের কোনো অসুবিধা হবে না’

১৮ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:১৩ পিএম

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এবারে ডিসিরা নির্ভয়ে কাজ করতে পারবেন। নির্বাচনে দায়িত্ব পালন করতে কোনো অসুবিধা আপনাদের হবে না।

আইনি প্রক্রিয়া মেনে শিক্ষক নিয়োগের ফল ঘোষণা হয়েছে: গণশিক্ষা উপদেষ্টা

১৮ ফেব্রুয়ারী,২০২৫ ০৩:৩৯ পিএম

সব ধরনের আইনি প্রক্রিয়া মেনে সরকারি শিক্ষক নিয়োগের ফল ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, আমরা আন্দোলনরত সহকারী শিক্ষকদের প্রতি সহানুভূতিশীল।

দুর্নীতি কমাতে না পারলে দেশের কাঙ্ক্ষিত অগ্রগতি হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

১৮ ফেব্রুয়ারী,২০২৫ ০৩:২৬ পিএম

দুর্নীতি সমূলে বিনষ্ট না করতে পারলে দেশের কাঙ্ক্ষিত অগ্রগতি হবে না স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সব লেভেল থেকে দুর্নীতি কমিয়ে আনতে হবে। এজন্যে সবার (ডিসি) সহযোগিতা চেয়েছি।

বাংলাদেশ-ভারত সম্পর্ক কোনো সরকারকেন্দ্রিক হওয়া উচিত নয় : পররাষ্ট্র উপদেষ্টা

১৮ ফেব্রুয়ারী,২০২৫ ০৩:১২ পিএম

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক নির্দিষ্ট কোনো সরকারের ওপর নির্ভরশীল হওয়া উচিত নয়। দুই দেশের স্বার্থের ভিত্তিতেই সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত।

ডিসিরাও আগে স্থানীয় সরকার নির্বাচন চায় : উপদেষ্টা আসিফ

১৮ ফেব্রুয়ারী,২০২৫ ০৩:০১ পিএম

সারাদেশে জনপ্রতিনিধি না থাকায় জেলা প্রশাসকদের (ডিসি) অতিরিক্ত সময় দায়িত্ব পালন করতে হচ্ছে। এমনকি অতিরিক্ত চাপ থেকে মুক্তি পেতে তারাও দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ।

মাসিক ১৫ ও ২০ হাজার টাকা ভাতা পাবেন ‘জুলাই শহীদ’ ও ‘যোদ্ধারা’

১৭ ফেব্রুয়ারী,২০২৫ ০৪:০০ পিএম

স্বীকৃতিপ্রাপ্ত জুলাই যোদ্ধারা ক্যাটাগরি অনুযায়ী মাসিক ১৫ ও ২০ হাজার টাকা করে ভাতা পাবেন ‘জুলাই শহীদ’ ও ‘যোদ্ধারা’ভাতা পাবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।

ফেব্রুয়ারি মধ্যেই প্রাথমিকের শিক্ষার্থীরা বই পাবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

১৭ ফেব্রুয়ারী,২০২৫ ০৩:৪৬ পিএম

ফেব্রুয়ারি মাসের মধ্যেই প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা বই পাবেন বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে গতকাল (রোববার) পর্যন্ত খবর হলো, ক্লাস থ্রি পর্যন্ত বইগুলোর ৮৫ ভাগের ওপরে মাঠে চলে গেছে।