সিলেটে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
সিলেটে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের বলাউরা নামের স্থানে এ দুর্ঘটনা ঘটে।
সিলেটে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের বলাউরা নামের স্থানে এ দুর্ঘটনা ঘটে।
রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় মার্চ ফর খিলাফা কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করেছে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর। শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজের পর এ মিছিল শুরু হয়। মিছিলটি পল্টন থেকে বিজয়নগরের দিকে এলে পুলিশের বাধার মুখে পড়ে।
গাজীপুরের ভোগড়াতে প্যানারোমা অ্যাপারেন্স কারখানাতে নারী শ্রমিকের আত্মহত্যার জেরে জেরে কারখানার একটি মিনি ট্রাক ও বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছ বিক্ষুব্ধ শ্রমিকেরা।
লাতিন আমেরিকার দেশ বলিভিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন। যাত্রীবাহী দুই বাসের মধ্যে সংঘের্ষর ঘটনায় হতাহতের এই ঘটনা ঘটে।
নোয়াখালীতে লঞ্চ ঘাটের নিয়ন্ত্রণ নিতে বিএনপির দুই পক্ষ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০জন গুরুতর আহত হয়েছেন। আহতদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা ঘটনাস্থরে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চাকরি স্থায়ীকরণের দাবিতে প্রায় দুই ঘণ্টা যাবত জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তা অবরোধ করা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীদের ওপর জলকামান নিক্ষেপ করেছে পুলিশ। পরে পাঁচ রাউন্ড সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করা হয়।
ঝিনাইদহ জেলার শৈলকূপায় চরমপন্থী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে হানিফ (৫০) নামে এক শীর্ষ চরমপন্থী নেতাসহ তিনজন নিহত হয়েছেন।শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার ২নং মির্জাপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের শসানঘান এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে।
রাজধানীর মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার মধ্য রাতে মোহাম্মদপুরের বসিলার ৪০ ফিট এলাকায় এ ঘটনা ঘটে। মোহাম্মদপুর থানার ওয়্যারলেস অপারেটর আব্দুর রব গণমাধ্যমকে জানান, দুজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সুদানের রাজধানী খার্তুম সংলগ্ন হোয়াইট নাইল রাজ্যের গ্রামগুলোতে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস(আরএসএফ)-এর হামলায় ২ শতাধিক মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছের আরও কয়েক শ’।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েটে) একাডেমিক কার্যক্রম ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।