কুয়েটের প্রশাসনিক ভবনসহ সব ভবনে তালা
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) একাডেমিক ও প্রশাসনিক ভবনগুলোতে তালা ঝুলিয়ে শিক্ষা কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ওপর হামলার জেরে বর্তমানে ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। কুয়েট উপাচার্য এখনও অবরুদ্ধ অবস্থায় রয়েছেন।