• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

সিলেটে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

সময় ডট নিউজ ডেস্ক ০৮ মার্চ, ২০২৫ ০৭:৫৩ এএম

সিলেটে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের বলাউরা নামের স্থানে এ দুর্ঘটনা ঘটে।

সিলেটে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের বলাউরা নামের স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জালালাবাদ থানার বলাউড়া বাজারের কসরপুর গ্রামের মৃত জমির আলীর ছেলে রুবেল আহমদ (১৮) এবং একই গ্রামের আব্দুল বারির ছেলে সালেক (২০)।

জানা গেছে, সিলেট সদর উপজেলার বলাউরায় রাত ১০টার দিকে একটি অটোরিকশার সঙ্গে বাসের (ঢাকা মেট্রো ন-১২-১৯৫১) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।