• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

বাংলাদেশ ট্যাগ

ইউএন হাউজ উদ্বোধন করলেন জাতিসংঘ মহাসচিব

১৫ মার্চ,২০২৫ ০১:৫৭ পিএম

রাজধানীর গুলশানে ইউএন হাউজ উদ্বোধন করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। শনিবার (১৫ মার্চ) সকালে এটি উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে মহাসচিব জাতিসংঘের কার্যালয় পরিদর্শন করেন এবং বাংলাদেশ-জাতিসংঘ সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন।

সাবেক প্রকল্প পরিচালক শফিকুল বরখাস্ত

১৫ মার্চ,২০২৫ ০১:২৬ পিএম

৫৬০টি মডেল মসজিদ স্থাপন প্রকল্পের সাবেক প্রকল্প পরিচালক (পিডি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সিভিল) মো. শফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে সম্প্রতি তাকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পদযাত্রা প্রত্যাহার ইনকিলাব মঞ্চের : নতুন কর্মসূচি ঘোষণা

১৫ মার্চ,২০২৫ ০১:২৩ পিএম

শহীদ মিনারে বাম সংগঠনগুলোর নেতৃত্বে গণমিছিল প্রত্যাহার করায় শহীদ মিনারের উদ্দেশ্যে পদযাত্রা স্থগিত করেছে ইনকিলাব মঞ্চ। এসময় তারা শাগবাগ থেকে পদযাত্রা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছবির হাট পর্যন্ত গিয়ে আবার শাহবাগে ফিরে এসে নতুন কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচি অনুযায়ী আগামী ২৫ এপ্রিল শাহবাগে ‘শহীদী সমাবেশ’ করা হবে।

চিরনিদ্রায় শায়িত ঢাবির সাবেক ভিসি আরেফিন সিদ্দিক

১৫ মার্চ,২০২৫ ১১:০৫ এএম

রাজধানীর আজিমপুর কবরস্থানে বাবা–মায়ের কবরের পাশে সমাহিত করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের মরদেহ। গতকাল বিকেলে তার দাফন সম্পন্ন করা হয়।

গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ৩

১৫ মার্চ,২০২৫ ১০:৪৫ এএম

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার (১৫ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার মাওনা-ফুলবাড়ী আঞ্চলিক সড়কের নামাশুলাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফ্যাসিস্টদের পুনর্বাসনের সুযোগ দেয়া হবে না: গোলাম পরওয়ার

১৫ মার্চ,২০২৫ ০৭:০২ এএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ৫ আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশকে সম্মিলিতভাবে এগিয়ে নিতে হবে। এদেশে ফ্যাসিস্টদের পুনর্বাসনের আর কোনো সুযোগ দেয়া হবে না। দেশপ্রেমিক জনতাকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার মাধ্যমে দেশবিরোধী সকল ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে।

শুক্রবার থেকে বন্ধ পর্নোগ্রাফির ওয়েবসাইট

১৩ মার্চ,২০২৫ ০৭:৫৫ পিএম

৫ আগস্টের পর অনেক পর্নোগ্রাফির ওয়েবসাইট খোলা হয়েছিল। সেগুলো আগামীকাল (শুক্রবার) থেকে বন্ধ করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বৃহস্পতিবার (১৩ মার্চ) সচিবালয় আইন মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলন শেষে তিনি কথা বলেন।

হাসিনাকে ফেরত চাওয়া চিঠির জবাব এখনো দেয়নি ভারত : মুখপাত্র

১৩ মার্চ,২০২৫ ০৭:৪৬ পিএম

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত চেয়ে কূটনৈতিক পত্র দিয়েছিল বাংলাদেশ। প্রায় তিন মাস কেটে গেলেও এখনো তার জবাব দেয়নি ভারত।

ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব

১৩ মার্চ,২০২৫ ০৭:১০ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে চার দি‌নের সফরে ঢাকায় এসেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

মাগুরার শিশু ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু : আসিফ নজরুল

১৩ মার্চ,২০২৫ ০৩:৫৫ পিএম

মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার বিচার আগামী সাত দিনের মধ্যে শুরু হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।