• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

শুক্রবার থেকে বন্ধ পর্নোগ্রাফির ওয়েবসাইট

সময় ডট নিউজ ডেস্ক ১৩ মার্চ, ২০২৫ ০৭:৫৫ পিএম

৫ আগস্টের পর অনেক পর্নোগ্রাফির ওয়েবসাইট খোলা হয়েছিল। সেগুলো আগামীকাল (শুক্রবার) থেকে বন্ধ করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বৃহস্পতিবার (১৩ মার্চ) সচিবালয় আইন মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলন শেষে তিনি কথা বলেন।

৫ আগস্টের পর অনেক পর্নোগ্রাফির ওয়েবসাইট খোলা হয়েছিল। সেগুলো আগামীকাল (শুক্রবার) থেকে বন্ধ করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সচিবালয় আইন মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলন শেষে তিনি কথা বলেন।

তিনি বলেন, ৫ আগস্টের পর দেশে পর্নোগ্রাফির অনেক ওয়েবসাইট চালু আছে ও চালু করা হয়েছে। সেগুলো আমাদের নজরে এনেছে। ফলে রাষ্ট্রের পক্ষ থেকে সেসব ওয়েবসাইট অচিরেই বন্ধ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, পর্নোগ্রাফির সঙ্গে ধর্ষণের একটা সম্পর্ক রয়েছে। তাই এই ওয়েবসাইটগুলো বন্ধ করা হচ্ছে।