• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

বাংলাদেশ ট্যাগ

মডেল মসজিদ নির্মাণে অনেক অনিয়ম হয়েছে : প্রেস সচিব

১৩ মার্চ,২০২৫ ০৩:২১ পিএম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ৫৬০টি মডেল মসজিদ নির্মাণে অনেক অনিয়ম হয়েছে। এক বিলিয়নের এই প্রকল্পে সৌদি আরবের কোনো ফান্ড ছিল না। প্রতিটি মসজিদ নির্মাণে ১৭/১৮ কোটি টাকা করে খরচ করা হয়েছে।

পুরো বাংলাদেশ বোন আছিয়ার কাছে ক্ষমাপ্রার্থী, লজ্জিত : হাসনাত

১৩ মার্চ,২০২৫ ০২:৫০ পিএম

মাগুরায় নিপীড়নের শিকার শিশুটি মারা যাওয়ায় ঘটনায় পুরো বাংলাদেশ বোন আছিয়ার কাছে ক্ষমাপ্রার্থী, লজ্জিত বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

সিলেট বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

১৩ মার্চ,২০২৫ ১২:০৪ পিএম

সিলেট বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামীকাল শুক্রবারও সিলেট বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

দুই ঘণ্টা বন্ধ এনআইডি সেবা

১৩ মার্চ,২০২৫ ১২:০০ পিএম

জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম নির্বাচন কমিশনে রাখার দাবিতে বৃহস্পতিবার ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচি পালন করছে ইসি সচিবালয়ের কেন্দ্রীয় ও মাঠ পযায়ের কর্মকর্তা-কর্মচারীরা। বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত ইসি কর্মীরা সারাদেশে স্ব স্ব অফিসের সামনে মানববন্ধন করছেন।

মাগুরায় নির্যাতনের শিকার শিশুটির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

১৩ মার্চ,২০২৫ ১১:৫৫ এএম

মাগুরায় নৃশংস নির্যাতনের শিকার হওয়া শিশুটির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) বরাত দিয়ে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে জানানো হয়, শিশুটির আজ আরো দু’বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে (হৃদ্‌যন্ত্রের স্পন্দন বা হার্টবিট বন্ধ হয়ে যাওয়া); দ্বিতীয়বার প্রায় ৩০ মিনিট সিপিআর দেওয়ার পর রিভার্স করেছে। ব্রেন ফাংশন করছে না; জিসিএস (কোমা) লেভেল ৩। তার রক্ত চাপ ও অক্সিজেন লেভেল অনেক কম।

৩০০ বিডিআর সদস্যের জামিন আবেদনের আদেশ আজ

১৩ মার্চ,২০২৫ ১০:৫৯ এএম

ঢাকার পিলখানা হত্যার ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাক্ষ্যগ্রহণ এবং আসামিদের জামিন আবেদনের ওপর আদেশের দিন আজ বৃহস্পতিবার (১২ মার্চ)। গত ১০ ফেব্রুয়ারি কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ আদালতে বিস্ফোরক আইনের মামলায় তৎকালীন বিডিআরের ৩০০ সদস্যদের করা জামিন আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। তবে আদেশ পরে দেবেন বলে জানান আদালত।

মালয়েশিয়ায় উপহাইকমিশনার খাস্তগীরকে ঢাকায় ফেরানো হচ্ছে

১৩ মার্চ,২০২৫ ০৭:১৮ এএম

মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের উপহাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীরকে ঢাকায় সদর দপ্তরে বদলির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া, যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল সামিয়া আঞ্জুমকে ঢাকায় ফেরা‌নো হ‌চ্ছে।

জামায়াত শাপলাকে, আওয়ামী লীগ শাহবাগকে ‘প্রক্সি’ হিসেবে ব্যবহার করেছে

১৩ মার্চ,২০২৫ ০৭:১০ এএম

২০১৩ সালে জামায়াত যেমন সফলভাবে শাপলা চত্বরকে ‘প্রক্সি’ হিসেবে ব্যবহার করতে পেরেছে, আওয়ামী লীগও শাহবাগে আন্দোলনকারীদের ব্যবহার করেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।

বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসার হার কমালো সৌদি

১৩ মার্চ,২০২৫ ০৬:৫৭ এএম

পবিত্র ওমরাহ ভিসা দেওয়ার হার কমিয়ে দিয়েছে সৌদি সরকার। চলতি মাস থেকে ভিসা প্রত্যাশীদের জন্য কোটা পদ্ধতি চালু করেছে দেশটি। শতকরা ১০ ভাগ বাংলাদেশিকে বর্তমানে ওমরাহ ভিসা দিচ্ছে ঢাকার সৌদি আরব দূতাবাস।

রিজার্ভ চুরির ঘটনা পর্যালোচনায় আসিফ নজরুলের নেতৃত্বে কমিটি

১২ মার্চ,২০২৫ ০৮:২৫ পিএম

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার তদন্ত কাজের অগ্রগতি ও এ সংক্রান্ত সরকারি অন্যান্য পদক্ষেপের পর্যালোচনায় আইন উপদেষ্টা আসিফ নজরুলকে প্রধান করে ছয় সদস্যের পর্যালোচনা কমিটি করেছ সরকার।