• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

বাংলাদেশ ট্যাগ

ঈদযাত্রায় নিরাপত্তা নিশ্চিতে প্রতি লঞ্চে থাকবেন ৪ আনসার সদস্য

১৬ মার্চ,২০২৫ ১১:০৯ এএম

আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে লঞ্চ যাত্রায় নিরাপত্তা নিশ্চিত করতে আজ থেকেই প্রতিটি লঞ্চে ৪ জন করে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। তারা ঈদ পরবর্তী আরও ২ দিন পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

ঢাকা ছাড়লেন জাতিসংঘের মহাসচিব

১৬ মার্চ,২০২৫ ১০:৩৯ এএম

চার দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। রোববার (১৬ মার্চ) সকালে তিনি ঢাকা ছাড়েন। দীর্ঘ সাত বছর পর গত বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফরে আসেন অ্যান্তোনিও গুতেরেস।

বহুল আলোচিত আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

১৬ মার্চ,২০২৫ ০৯:৪৮ এএম

বহুল আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের রায় আজ রোববার প্রদান করা হবে। রোববার (১৬ মার্চ) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন।

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আরাকান আর্মির সঙ্গে সংলাপে বসার পরামর্শ

১৬ মার্চ,২০২৫ ০৯:৩৭ এএম

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবর্তন এবং তাদের অধিকার সম্পূর্ণরূপে ফিরিয়ে দেওয়ার জন্য আরাকান আর্মির সঙ্গে সংলাপে বসা জরুরি। গতকাল ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

তিন মাস ধরে চিলমারী-রৌমারী রুটে ফে‌রি চলাচল বন্ধ

১৬ মার্চ,২০২৫ ০৯:১৯ এএম

নাব্যতা সংকট দে‌খি‌য়ে প্রায় তিন মাস ধরে চিলমারী-রৌমারী নৌরুটে ফে‌রি চলচাল বন্ধ রয়েছে। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে ব্রহ্মপুত্র নদে পানির গভীরতা কম হওয়ায় ফেরি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

জাতিসংঘ মহাসচিবের সফর অত্যন্ত অর্থবহ : পররাষ্ট্র উপদেষ্টা

১৫ মার্চ,২০২৫ ০৭:০৫ পিএম

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের বাংলাদেশ সফর অন্তর্বর্তী সরকার এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অত্যন্ত অর্থবহ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।শনিবার (১৫ মার্চ) হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘ মহাসচিবের সফর নিয়ে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সংস্কার প্রচেষ্টাকে স্বাগত জানাই : গুতেরেস

১৫ মার্চ,২০২৫ ০৬:৩৮ পিএম

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষা ও সংস্কার প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাই। শনিবার (১৫ মার্চ) ঢাকায় জাতিসংঘের নতুন ভবন পরিদর্শনকালে গুতেরেস এ কথা বলেন।

ফুটপাত দখল করে ব্যবসা করলে ট্রেড লাইসেন্স বাতিল : ডিএনসিসি প্রশাসক

১৫ মার্চ,২০২৫ ০৩:৩৬ পিএম

ফুটপাত দখল করে ব্যবসা করলে ট্রেড লাইসেন্স বাতিল, দোকান সিলগালা করে দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। শনিবার (১৫ মার্চ) রাজধানীর মিরপুর ৬০ ফিট রাস্তার চলমান উন্নয়ন কাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।

রাজশাহীতে দুই ট্রেনের সংঘর্ষ, এক লাইনে ট্রেন চলাচল বন্ধ

১৫ মার্চ,২০২৫ ০৩:১৪ পিএম

রাজশাহী রেলস্টেশনের ওয়াশপিটের সামনে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ও পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে রেলস্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নারীর প্রতি সহিংসতা : হেল্প অ্যাপে জানালেই এফআইআর হবে

১৫ মার্চ,২০২৫ ০২:১৯ পিএম

নারীর প্রতি সহিংসতার কোনো ঘটনা হেল্প অ্যাপে লিপিবদ্ধ হলে তৎক্ষণাৎ সেটি এফআইআর হিসেবে গণ্য হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।