• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ৩

সময় ডট নিউজ ডেস্ক ১৫ মার্চ, ২০২৫ ১০:৪৫ এএম

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার (১৫ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার মাওনা-ফুলবাড়ী আঞ্চলিক সড়কের নামাশুলাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার সকালে শ্রীপুরের মাওনা চৌরাস্তা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে কালিয়াকৈরের উদ্দেশ্য রওনা দেয়। অটোরিকশাটি সকাল ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কের নামাশুলাই এলাকায় পৌঁছালে কালিয়াকৈর থেকে ছেড়ে আসা ইটভর্তি একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে  অটোরিকশাটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ওবায়দুল, অজ্ঞাত এক নারী (৫৬) ও অজ্ঞাত এক বৃদ্ধ (৭০) নিহত হন। গুরুতর আহত হন একজন। আহত ব্যক্তিকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে ঘাতক ট্রাকচালক পালিয়ে যায়।