১৯ দেশের মিশন প্রধানদের সঙ্গে বৈঠকে বসছে ইসি
১৯ দেশের মিশন প্রধানদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এই ১৯ দেশের মিশন প্রধানদের একটি উচ্চ পর্যায়ের ব্রিফিং করবে নির্বাচন কমিশন।
১৯ দেশের মিশন প্রধানদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এই ১৯ দেশের মিশন প্রধানদের একটি উচ্চ পর্যায়ের ব্রিফিং করবে নির্বাচন কমিশন।
মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখ শনিবার (১৫ মার্চ) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাকি তিন আসামিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
বাংলাদেশে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নির্বাচন পরিচালনাকে সমর্থন করবে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। রোববার (১৬ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক বসে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বাধীন ৫ সদস্যের প্রতিনিধি দল।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ আছে। সেই পরিস্থিতিতে সোমবার (১৭ মার্চ) সারাদেশের মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।
দেশের সব অর্থনৈতিক অঞ্চল ও রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) শ্রমিককে একই শ্রম আইনের আওতায় নিয়ে আসা এবং আগামী ২০ রমজানের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার দাবি জানানো হয়েছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখে রায় দিয়েছেন হাইকোর্ট। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন আবরারের মা রোকেয়া খাতুন। তিনি দ্রুত রায় কার্যকর ও পলাতক আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এছাড়া দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, আমরা আনন্দ করার মেজাজে নাই, তাই নরমালি গত বিজয় দিবসে যেমন হয়নি এবারও স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হচ্ছে না। তিনি বলেন, স্বাধীনতা দিবস ঘিরে নিরাপত্তার কোনো ঝুঁকি দেখছি না বা আমরা কোনো হুমকি দেখছি না।
সরকারি অফিস ও বিভিন্ন প্রতিষ্ঠানে আওয়ামী ফ্যাসিস্টদের দোসরদের অপসারণের দাবিতে রাজধানীর খামারবাড়ি মোড়ে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী। রোববার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত তারা রাস্তা অবরোধ করে আন্দোলন করেন।
আবরার হত্যা মামলার রায়ের মাধ্যমে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। রোববার (১৬ মার্চ) হাইকোর্টের রায় ঘোষণার পর সাংবাদিকদের কাছে অ্যাটর্নি জেনারেল এসব মন্তব্য করেন।