• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

রমজানের প্রথম দিনেই রাজধানীর সড়কে তীব্র যানজট

সময় ডট নিউজ ডেস্ক ০২ মার্চ, ২০২৫ ০৫:৫১ পিএম

রমজানের প্রথম দিনেই রাজধানীর বিভিন্ন সড়কে দেখা গেছে তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। জানা যায়, বিকালে অফিস ছুটির পর রাজধানীর গুলিস্তান, পল্টন, মৎস্যভবন, মিন্টোরোড, কাকরাইল, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, তেজগাঁও, বিজয় সরণি, রামপুরা, হাতিরঝিল, বাড্ডা, গুলশান, বনানী, নতুন বাজার এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

রমজানের প্রথম দিনেই রাজধানীর বিভিন্ন সড়কে দেখা গেছে তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা।

রোববার (২ মার্চ) বিকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে এই চিত্র দেখা যায়।

জানা যায়, বিকালে অফিস ছুটির পর রাজধানীর গুলিস্তান, পল্টন, মৎস্যভবন, মিন্টোরোড, কাকরাইল, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, তেজগাঁও, বিজয় সরণি, রামপুরা, হাতিরঝিল, বাড্ডা, গুলশান, বনানী, নতুন বাজার এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। মোড়ে মোড়ে গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা যায় চাকরিজীবীসহ বিভিন্ন পেশার মানুষদের।

একদিকে রমজান মাসের শুরু, অন্যদিকে সপ্তাহের প্রথম কর্মদিবস। তাই ইফতারের আগে বাসায় ফিরতে কর্মজীবীদের বেশি তাড়া দেখা যায়। কিন্তু যানজটের কারণে তাদের বেশ ভোগান্তিতে পড়তে হয়।

এদিকে সড়কে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের সদস্যদের ব্যাপক তৎপর দেখা গেছে। কিন্তু একই সময়ে অনেক মানুষ রাস্তায় বের হওয়ায় যানজট সামাল দিতে তাদের হিমশিম খেতে দেখা গেছে।