• বুধবার ১১ মার্চ, ২০২৬
logo

সর্বশেষ সব খবর

ট্রাম্প-জেলেনস্কি বাগবিতণ্ডায় যৌথ সংবাদ সম্মেলন বাতিল

০১ মার্চ,২০২৫ ০৮:০৮ এএম

তীব্র বাগবিতণ্ডা ও যৌথ সংবাদ সম্মেলন বাতিলের মধ্য দিয়ে শেষ হলো বহুল প্রতীক্ষিত ট্রাম্প-জেলেনস্কি বৈঠক।

বাউফলে জাতীয় নাগরিক কমিটির ৬ ছাত্র প্রতিনিধির পদত্যাগ

০১ মার্চ,২০২৫ ০৮:০২ এএম

পটুয়াখালীর বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সংগঠক মুনতাসীর তাসরিপসহ ছয়জন ছাত্র প্রতিনিধি জাতীয় নাগরিক কমিটি থেকে একযোগে পদত্যাগ করেছেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে তারা নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে স্ট্যাটাস দিয়ে পদত্যাগের ঘোষণা দেন।

‘যারা অহেতুক দাম বাড়ায়, তাদের ছাড় দেওয়া যাবে না’

০১ মার্চ,২০২৫ ০৭:৫৫ এএম

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, বাজারে যারা অহেতুক দাম বাড়ায়, তাদের ছাড় দেওয়া যাবে না। গতকাল শুক্রবার রাজধানীর মেরুল বাড্ডায় ‌‌‘রমজানে সুলভমূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম উদ্বোধন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রাণিসম্পদ উপদেষ্টা এসব কথা বলেন।

ইফতারে স্বাস্থ্যকর খাবার

০১ মার্চ,২০২৫ ০৭:৪৮ এএম

সুস্থ থাকতে ইফতারে বেছে নিতে হবে স্বাস্থ্যকর খাবার, এটা সকলেই জানেন। রমজান মাসে সারাদিন রোজা রেখে ইফতারের সময় সঠিক খাবার নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। সুস্থ ও সচল থাকার জন্য ইফতারে স্বাস্থ্যকর খাবার খাওয়া জরুরি, কারণ অনিয়ন্ত্রিত খাবার গ্রহণ শরীরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

হত্যাকারীর সঙ্গে আপস না করার আহ্বান জেলেনস্কির

০১ মার্চ,২০২৫ ০৭:৩৩ এএম

হোয়াইট হাউসে নিজের বাসভবনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসের ওভাল অফিসে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প।

‘রমজানে মাছের সরবরাহ কম হওয়ার আশঙ্কা নেই’

০১ মার্চ,২০২৫ ০৭:১৯ এএম

মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুর রউফ বলেছেন, রমজান মাসে মাছের ঘাটতি হবে এমনটা আমরা আশঙ্কা করি না। কেননা, প্রতিবছরই আমাদের রমজান মাসে মাছের সরবরাহ বেশি হয়।

আমরা চাইলে একাই সরকার গঠন করতে পারতাম : শাহাজাদা

০১ মার্চ,২০২৫ ০৭:১৪ এএম

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ্ব জহিরুল হক শাহাজাদা মিয়া বলেছেন, আমরা চাইলে একাই সরকার গঠন করতে পারতাম কিন্তু সেটা করি নাই। আমরা সরকার গঠন করবো না, জাতি সরকার গঠন করবে।

পর্দা নামল অমর একুশে বইমেলার

০১ মার্চ,২০২৫ ১২:৫৯ এএম

দীর্ঘ এক মাস দর্শনার্থীদের পদচারণায় মুখর থাকা বইমেলার পর্দা নেমেছে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি)। বিকেল থেকে বইমেলার বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রান্তে ছিল দর্শনার্থীদের ভিড়। এদিন বেলা ১১টায় বইমেলা শুরু হয়ে রাত ৯টায় শেষ হয়।

আনন্দ মোহন কলেজে সংঘর্ষের ঘটনায় বহিষ্কার ৫

০১ মার্চ,২০২৫ ১২:৩৪ এএম

ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী আনন্দ মোহন কলেজে হলের সিট নবায়ন ইস্যুতে দুই দল শিক্ষার্থীর সংঘর্ষের ঘটনায় ৫ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ১৪ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়াসহ আরও ৪ জনকে সতর্ক করা হয়েছে।

পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ

০১ মার্চ,২০২৫ ১২:২৯ এএম

অডিও-ভিডিও কলিং পরিষেবা সংস্থা স্কাইপ পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। আগামী মে মাসে এটির কার্যক্রম গুটিয়ে ফেলা হবে বলে জানিয়েছে তাদের মালিকানা প্রতিষ্ঠান মাইক্রোসফট।