• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

আমরা চাইলে একাই সরকার গঠন করতে পারতাম : শাহাজাদা

সময় ডট নিউজ ডেস্ক ০১ মার্চ, ২০২৫ ০৭:১৪ এএম

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ্ব জহিরুল হক শাহাজাদা মিয়া বলেছেন, আমরা চাইলে একাই সরকার গঠন করতে পারতাম কিন্তু সেটা করি নাই। আমরা সরকার গঠন করবো না, জাতি সরকার গঠন করবে।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ্ব জহিরুল হক শাহাজাদা মিয়া বলেছেন, আমরা চাইলে একাই সরকার গঠন করতে পারতাম কিন্তু সেটা করি নাই। আমরা সরকার গঠন করবো না, জাতি সরকার গঠন করবে। আমরা উদারপন্থি রাজনীতি করি। অতি দ্রুত নির্বাচন দিন জনগণ যাকে ভোট দেবে সেই সরকার গঠন করবে। 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর জেলার ডাসার উপজেলার ডাসার ইউনিয়ন বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন। 

তিনি বলেন, জনগণ চায় দ্রুত নির্বাচন, ভোটের অধিকার। একমাত্র শান্তির দল হল বিএনপি। এছাড়া বাংলাদেশে আর শান্তির দল আছে বলে আমার জানা নাই।

তিনি বলেন, তারেক রহমান আমাদের হুঁশিয়ারি করে দিয়েছেন সামনে আমাদের কঠিন দিন আসতে পারে, অনেক কুচক্রী মহল আমাদের দলকে ক্ষতিগ্রস্ত করতে পারে, তার দিকে আপনারা হুঁশিয়ার হবেন। সবাই ভুল ভ্রান্তি ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঐক্যবদ্ধর বিকল্প আর কিছু নেই।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ যে সমস্ত ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আর ৫ আগস্ট ছাত্রজনতা যারা নিহত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। ৫ আগস্ট আমরা অঘোষিত আয়না ঘর থেকে মুক্তি পেয়েছি। মুক্তি পেয়েছি বলেই আজকে আপনারা স্বাধীনভাবে ইউনিয়ন কাউন্সিলে অংশগ্রহণ করতে পেরেছেন।

এ সময় মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. জাফর আলী মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব জাহান্দার আলী জাহানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইয়াসমিন আরা হক, সদস্য সাইফুল ইসলাম পটু, সদস্য শফিকুর রহমান কিরনসহ জেলা বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতারা।