সৌদিতে দেখা গেছে চাঁদ, শনিবার প্রথম রোজা
সৌদি আরবে হিজরি ১৪৪৬ সনের রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে কাল শনিবার (১ মার্চ) থেকে দেশটিতে শুরু হচ্ছে পবিত্র ও মহিমান্বিত এ মাস। এছাাড় সংযুক্ত আরব আমিরাতেও রমজানের চাঁদের দেখা মিলেছে।
সৌদি আরবে হিজরি ১৪৪৬ সনের রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে কাল শনিবার (১ মার্চ) থেকে দেশটিতে শুরু হচ্ছে পবিত্র ও মহিমান্বিত এ মাস। এছাাড় সংযুক্ত আরব আমিরাতেও রমজানের চাঁদের দেখা মিলেছে।
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, এই মঞ্চ থেকে আমরা শপথ নিতে চাই, এই ছোট জীবনে এত বড় দায়িত্বের আমানতকে যেন আমরা খেয়ানত না করি।
জুলাই অভ্যুত্থান থেকে শুরু করে নতুন রাজনৈতিক দল গঠন পর্যন্ত যারা সহযোগিতা করেছেন তাদের সবার ত্যাগের মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক ও নতুন রাজনৈতিক দলের মুখ্য সমন্বয়কের দায়িত্ব পাওয়া নাসীরুদ্দিন পাটোয়ারী।
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার নওশেরা এলাকার দারুল উলুম হাক্কানিয়া মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা হামিদুল হকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন। শুক্রবার মাদ্রাসার প্রধান হলে জুমার নামাজের আগে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর ডন নিউজের।
বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় কাল শনিবার (১ মার্চ) থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। দেশটির সংবাদমাধ্যম অন্তরা জানিয়েছে, ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে সরকার সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ইন্দোনেশিয়ায় রমজান মাস শুরু হচ্ছে ১ মার্চ থেকে। সে হিসেবে আজ শুক্রবার রাতেই পড়া হবে প্রথম রোজার তারাবির নামাজ।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা বলেছেন, আমরা এমন এক রাজনীতি চাই যেখানে কোনো পারিবারিক আধিপত্য থাকবে না। এমন এক রাজনীতি চাই যেখানে জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেওয়া হবে। বিগত সময়ের রাজনীতি ছিল ক্ষমতার খেলা, জনগণের সঙ্গে প্রতারণা ও স্বার্থের লেনদেন। আমরা এর অবসান চাই।
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘বাংলাদেশে ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই হবে হবে না। আমরা বাংলাদেশকে সামনে রেখে, বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে রাষ্ট্রকে বির্নিমাণ করব।’
জুলাই-আগস্ট আন্দোলনের তরুণদের নেতৃত্ব গঠিত নতুন দল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করেছে। আর এ নতুন দলের আহ্বায়ক করা হয়েছে সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে। আর সদস্য সচিব করা হয়েছে আখতার হোসেনকে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা গত ৫ আগস্টে আওয়ামী লীগের দু:শাসনের কবর রচনা করেছি। সংসদ ভবনে কে যাবে সেটা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ, ভারত নয়।
কোনো এলিট গোষ্ঠীর দাসত্ব আর বাংলার জনগণ মানবে না বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আরিফ সোহেল।