• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

পর্দা নামল অমর একুশে বইমেলার

সময় ডট নিউজ ডেস্ক ০১ মার্চ, ২০২৫ ১২:৫৯ এএম

দীর্ঘ এক মাস দর্শনার্থীদের পদচারণায় মুখর থাকা বইমেলার পর্দা নেমেছে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি)। বিকেল থেকে বইমেলার বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রান্তে ছিল দর্শনার্থীদের ভিড়। এদিন বেলা ১১টায় বইমেলা শুরু হয়ে রাত ৯টায় শেষ হয়।

দীর্ঘ এক মাস দর্শনার্থীদের পদচারণায় মুখর থাকা বইমেলার পর্দা নেমেছে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি)। বিকেল থেকে বইমেলার বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রান্তে ছিল দর্শনার্থীদের ভিড়। এদিন বেলা ১১টায় বইমেলা শুরু হয়ে রাত ৯টায় শেষ হয়। সমাপনী দিনে মেলায় প্রকাশিত বইয়ের সংখ্যা ৩৩৫টি। গত ২৮ দিনে বইমেলায় প্রকাশিত বইয়ের সংখ্যা ৩ হাজার ২৯৯টি।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বইমেলার শেষ দিনে মেলা প্রাঙ্গণ ঘুরে এমন চিত্র দেখা গেছে। এদিন বেলা ১১টায় বইমেলা শুরু হয়ে রাত ৯টায় শেষ হয়। সমাপনী দিনে মেলায় প্রকাশিত বইয়ের সংখ্যা ৩৩৫টি। গত ২৮ দিনে বইমেলায় প্রকাশিত বইয়ের সংখ্যা ৩ হাজার ২৯৯টি।

বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড. সরকার আমিনের দেওয়া তথ্যমতে, এবারের বইমেলায় মোট ৭৪৮ প্রতিষ্ঠানকে স্টল ও ৩৭টি প্যাভিলিয়ন অনুমোদন দেওয়া হয়েছিল। এতে শিশুদের জন্য ১২০টি স্টল, লিটল ম্যাগাজিন ১৩০টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছিল। মেলায় (বৃহস্পতিবার পর্যন্ত) বাংলা একাডিমি ৬১ লাখ ৬৫ হাজার ৫৯৯ টাকার বই বিক্রি করেছে।