• বুধবার ১১ মার্চ, ২০২৬
logo

সর্বশেষ সব খবর

রমজানে ৪ কার্গো অতিরিক্ত এলএনজি আমদানি হচ্ছে : বিদ্যুৎ উপদেষ্টা

০২ মার্চ,২০২৫ ০৬:৪২ পিএম

রমজান মাসে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে ৪ কার্গো অতিরিক্ত এলএনজি আমদানির করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান। উপদেষ্টা বলেন, রমজানে ৪ কার্গো অতিরিক্ত এলএনজি আমদানির উদ্যোগ নিয়েছি।

রিয়াজ হত্যা মামলায় গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী নিশি

০২ মার্চ,২০২৫ ০৬:৪২ পিএম

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর ধানমন্ডির সায়েন্সল্যাব এলাকায় মো. রিয়াজ হত্যা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের সভাপতি বেনজির হোসেন নিশিকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

ঢাবিতে গণতান্ত্রিক ছাত্রসংসদের গণ-ইফতার

০২ মার্চ,২০২৫ ০৬:৩৬ পিএম

পবিত্র মাহে রমজানের প্রথম রোজাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) গণ-ইফতার কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাবি শাখার উদ্যোগে এই গণ-ইফতারের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের কয়েক শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

দেশের মানুষের বিরুদ্ধে অত্যাচারের সঠিক ডকুমেন্টেশন প্রয়োজন: প্রধান উপদেষ্টা

০২ মার্চ,২০২৫ ০৬:৩৪ পিএম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের মানুষের বিরুদ্ধে সংঘটিত সব অত্যাচারের সঠিক ডকুমেন্টেশন প্রয়োজন। এই ডকুমেন্টেশন না করা হলে সত্য জানা এবং ন্যায়বিচার নিশ্চিত করা কঠিন।

সম্পত্তির লোভে মাকে নির্মম মারধর মেয়ের

০২ মার্চ,২০২৫ ০৬:৩২ পিএম

সম্পত্তির লোভে নিজের মাকে নির্মম মারধরের অভিযোগ উঠেছে এক মেয়ের বিরুদ্ধে। এই ঘটনায় একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে অভিযুক্ত ওই মেয়েকে তার মাকে কামড়ে দিতে এবং চুল টেনে মারধর করতে দেখা যায়।

রমজানের প্রথম দিনেই রাজধানীর সড়কে তীব্র যানজট

০২ মার্চ,২০২৫ ০৫:৫১ পিএম

রমজানের প্রথম দিনেই রাজধানীর বিভিন্ন সড়কে দেখা গেছে তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। জানা যায়, বিকালে অফিস ছুটির পর রাজধানীর গুলিস্তান, পল্টন, মৎস্যভবন, মিন্টোরোড, কাকরাইল, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, তেজগাঁও, বিজয় সরণি, রামপুরা, হাতিরঝিল, বাড্ডা, গুলশান, বনানী, নতুন বাজার এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

ডেন্টালের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫১৮

০২ মার্চ,২০২৫ ০৫:৪৪ পিএম

দেশের ৯টি সরকারি বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের (বিডিএস) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে প্রাথমিকভাবে মোট ৫১৮ জনকে উত্তীর্ণ করা হয়েছে। রোববার (২ মার্চ) দুপুরের পর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ফেব্রুয়ারিতে এলো ২৫২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

০২ মার্চ,২০২৫ ০৫:৩২ পিএম

ফেব্রুয়ারি মাসে দেশে এসেছে ২৫২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ৩০ হাজার ৭৪১ কোটি ৬০ লাখ টাকা। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৩ লাখ ডলার রেমিট্যান্স। রোববার (২ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

আবু সাঈদ হত্যা মামলায় ৪ আসামিকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

০২ মার্চ,২০২৫ ০৪:৩৩ পিএম

জুলাই গণঅভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় ৪ জনকে আগামী ৯ এপ্রিল হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার (২ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

ইংরেজিকে যুক্তরাষ্ট্রের দাপ্তরিক ভাষা ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

০২ মার্চ,২০২৫ ০৪:৩১ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইংরেজিকে যুক্তরাষ্ট্রের দাপ্তরিক ভাষা হিসেবে ঘোষণা করেছেন। স্থানীয় সময় শনিবার তিনি বলেন, এ পদক্ষেপ এমন একটি দেশে ঐক্য ও সংহতি আনবে, যেখানে বিশ্বজুড়ে বিভিন্ন দেশ থেকে অভিবাসীরা এসে বসবাস করছে।