• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

দেশের মানুষের বিরুদ্ধে অত্যাচারের সঠিক ডকুমেন্টেশন প্রয়োজন: প্রধান উপদেষ্টা

সময় ডট নিউজ ডেস্ক ০২ মার্চ, ২০২৫ ০৬:৩৪ পিএম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের মানুষের বিরুদ্ধে সংঘটিত সব অত্যাচারের সঠিক ডকুমেন্টেশন প্রয়োজন। এই ডকুমেন্টেশন না করা হলে সত্য জানা এবং ন্যায়বিচার নিশ্চিত করা কঠিন।

রোববার (২ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুইন লুইস ও জাতিসংঘ আবাসিক সমন্বয়কের কার্যালয়ের জ্যেষ্ঠ মানবাধিকার উপদেষ্টা হুমা খান তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে সংঘটিত সব নির্যাতনের ঘটনার (শাপলা চত্বরে আন্দোলনকারীদের ওপর দমন-পীড়ন, দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের পর বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশের সহিংসতা এবং বছরের পর বছর ধরে সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ড) সঠিক নথিভুক্তকরণের ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুইন লুইস বলেন, জাতিসংঘ এ নথিভুক্তকরণ প্রক্রিয়ায় কারিগরি সহায়তা দিতে এবং এ সংক্রান্ত দক্ষতা বৃদ্ধিতে বাংলাদেশের জনগণকে সাহায্য করতে প্রস্তুত। এটি সুস্থতার এবং সত্য প্রতিষ্ঠার একটি প্রক্রিয়া।