• বুধবার ১১ মার্চ, ২০২৬
logo

সর্বশেষ সব খবর

আজ দুপুরে বিসিবির বোর্ড সভা

০৩ মার্চ,২০২৫ ০৭:৫৬ এএম

আজ থেকে শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আসর। আর এদিনই বোর্ড সভায় বসতে যাচ্ছেন বিসিবির পরিচালকরা। মিরপুর শের-ই বাংলার বিসিবি ভবনে দুপুর দেড়টাই শুরু হবে বোর্ড মিটিং।

এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে সিদ্ধান্ত আজ

০৩ মার্চ,২০২৫ ০৭:৫৩ এএম

মার্চ মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য বাড়ছে নাকি কমছে, তা জানা যাবে সোমবার (৩ মার্চ)। এদিন এক মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে। রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

খালেদা জিয়ার খালাসের বিরুদ্ধে শুনানি আজ

০৩ মার্চ,২০২৫ ০৭:৪৬ এএম

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের শুনানি সোমবার (৩ মার্চ) ধার্য করা হয়েছে।

ইউক্রেন সংকট নিয়ে লন্ডনে অনুষ্ঠিত সম্মেলনে চার পদক্ষেপ

০৩ মার্চ,২০২৫ ০৭:৪২ এএম

ইউক্রেন সংকট নিয়ে লন্ডনে অনুষ্ঠিত সম্মেলনে চারটি পদক্ষেপের বিষয়ে ঐকমত্য হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেন, চারটি পদক্ষেপ ইউক্রেনের পক্ষে নেওয়া হয়েছে।

রোজা রাখার ৫ স্বাস্থ্য উপকারিতা

০৩ মার্চ,২০২৫ ০৭:৩৬ এএম

রমজান মাসে রোজা রাখার অসংখ্য স্বাস্থ্য উপকারিতা রয়েছে। রোজা রাখার ফলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধি পায়।

বুধবার থেকে ট্রাক সেলে মিলবে টিসিবির পণ্য

০৩ মার্চ,২০২৫ ০৭:২৪ এএম

নিম্ন আয়ের মানুষের সুবিধা নিশ্চিত করতে বুধবার (৫ মার্চ) থেকে ৬৪ জেলায় ট্রাক সেলে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি শুরু হবে। এরই মধ্যে এ কার্যক্রম ছয় জেলায় চলমান রয়েছে।

মেয়ের বাবা হতে পারা এক জীবনের পূর্ণতা : আসিফ

০৩ মার্চ,২০২৫ ০৭:১৭ এএম

জনপ্রিয় সংগীত শিল্পী আসিফ আকবর। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংগীত শিল্পী এক পোস্ট দিয়ে উল্লেখ করেছেন যে, ‘পৃথিবীর শ্রেষ্ঠ চৌম্বক ভালোবাসা কন্যা সন্তান।’

২৭ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ

০৩ মার্চ,২০২৫ ০৭:১১ এএম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (বিদ্যালয়-২) রেবেকা সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।

ভুয়া ওয়েবসাইটের মিসইনফরমেশনের দায়ভার নেবে না নাগরিক পার্টি

০৩ মার্চ,২০২৫ ০৭:০৬ এএম

নাগরিক কমিটির নাম দিয়ে খোলা কোনো ভুয়া ওয়েবসাইটের মিসইনফরমেশনের দায়ভার নেওয়া হবে না বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি।

নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৮

০৩ মার্চ,২০২৫ ০৭:০১ এএম

নারায়ণগঞ্জের ঢাকেশ্বরীর দুই এলাকায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ আটজন দগ্ধ হয়েছেন। সোমবার (৩ মার্চ) ভোররাতের দিকে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।