• বুধবার ১১ মার্চ, ২০২৬
logo

সর্বশেষ সব খবর

এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের প্রতিনিধি দল যমুনায়

০২ মার্চ,২০২৫ ০৪:২৮ পিএম

শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা গেছেন ননএমপিও শিক্ষকেরা। রোববার (২ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে প্রেস ক্লাব থেকে একটি মিছিল নিয়ে যাত্রা শুরু করেন তারা। পরে হাইকোর্ট মোড়ে পৌঁছালে পুলিশের বাধার সম্মুখীন হন তারা। এরপর শিক্ষকদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যায়।

রাত পোহালেই ‘অস্কার’

০২ মার্চ,২০২৫ ০৪:১৯ পিএম

অপেক্ষার পালা শেষ প্রায়। আর মাত্র কয়েক ঘণ্টা পরেই শুরু হবে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ বিনোদন সম্মাননা ‘অস্কার’। সেই ১৯২৯ সাল থেকে যাত্রা শুরু অস্কারের। শুধু চলচ্চিত্রের ইতিহাসেই নয়, বিশ্বের শিল্প-সাহিত্যের ইতিহাসে অস্কার পুরস্কার সবচেয়ে আলোচিত এবং সম্মানজনক পুরস্কার হিসেবে বিবেচিত।

১১৬ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

০২ মার্চ,২০২৫ ০৪:০৬ পিএম

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এ নিয়ে ১১৬ বারের মতো তারিখ পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ হয়েছে আগামী ১৫ এপ্রিল।

স্ত্রী-কন্যাসহ সাবেক এমপি তানভীরের বিরুদ্ধে দুদকের মামলা

০২ মার্চ,২০২৫ ০৪:০১ পিএম

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) তানভীর ইমামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া তার স্ত্রী মাহিন ইমাম ও কন্যা মানিজে ইসমত ইমামের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা করা হয়েছে।

যারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করছে তাদের বিচার হওয়া উচিত: ধর্ম উপদেষ্টা

০২ মার্চ,২০২৫ ০৪:০০ পিএম

যারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করছে তাদের বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ঘুসের নতুন নাম হয়েছে স্পিড মানি। কিন্তু হারাম উপার্জন করে কেউ জান্নাতে যেতে পারবে না।

গাজায় সব ধরনের পণ্য প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল

০২ মার্চ,২০২৫ ০৩:৫৭ পিএম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সব ধরনের পণ্য প্রবেশ বন্ধ করে দিয়েছে দখলদার ইসরায়েল। রোববার (২ মার্চ) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর বিষয়টি জানায়। তারা বলেছে, হামাস যুদ্ধবিরতির সময় বর্ধিত করতে রাজি না হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্ত্রী-মেয়েসহ সাবেক মন্ত্রী আমুর ৪৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

০২ মার্চ,২০২৫ ০৩:৫৬ পিএম

সাবেক মন্ত্রী আমীর হোসেন আমু, তার স্ত্রী সাঈদা হক ও মেয়ে সুমাইয়া হোসেনের নামে থাকা ৪৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন (গালিব) আজ এ আদেশ দেন।

গ্যাস সংকটে আশুগঞ্জ সার কারখানায় ফের উৎপাদন বন্ধ

০২ মার্চ,২০২৫ ০৩:৫৪ পিএম

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় আবারো অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে ইউরিয়া সার উৎপাদন। উৎপাদন শুরুর মাত্র ৩৮ দিনের মাথায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় শনিবার (০১ মার্চ) রাত থেকে ইউরিয়া উৎপাদন বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ। বছরের বেশির ভাগ সময় গ্যাস না পেয়ে উৎপাদন বন্ধ থাকায় দিন দিন অলাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে ইউরিয়া সার উৎপাদনকারী কারখানাটি।

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ সোমবার

০২ মার্চ,২০২৫ ০৩:৫২ পিএম

চলতি মার্চ মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম ঘোষণা করা হবে সোমবার (৩ মার্চ)। এদিন এক মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে। রোববার (২ মার্চ) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দেড় বছর পর দলে ফিরলেন নেইমার

০২ মার্চ,২০২৫ ০৩:৫১ পিএম

২০২৩ সালের অক্টোবরে সর্বশেষ উরুগুয়ের ব্রাজিলের জার্সি গায়ে খেলেছিলেন নেইমার। এরপর টানা ইনজুরি। ক্লাব ফুটবল এবং আন্তর্জতিক ফুটবল খেলতে পারেননি তিনি। ১৭ মাস বিরতি দিয়ে আবারও ব্রাজিল জাতীয় দলে ডাক পেলেন তিনি। তাকে রেখেই আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন কোচ দরিভাল জুনিয়র।